যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো ফাইজারের ভ্যাকসিন,শিগ্ গির শুরু হবে প্রয়োগও

সন্ধান২৪.কম : জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন । এখন শুরু হবে ভ্যাকসিন প্রয়োগও।

এফডিএ’র উপদেষ্টা প্যানেল ভ্যাকসিনটি অনুমোদনে সবুজ সংকতে দেওয়ার একদিনের মাথায় এই সিদ্ধান্ত ঘোষণা করা হলো। 

 ব্রিটেন বিশ্বের প্রথম দেশ হিসেবে ইতোমধ্যে সাধারণ মানুষের জন্য ফাইজারের ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়ে দিয়েছে । শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগও। ব্রিটেনের পর বাহরাইন ও কানাডাও এই ভ্যাকসিনকে ছাড়পত্র দেয়। বৃহস্পতিবার সৌদি আরবও নিজেদের নাগরিকদের জন্য এই ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে।

ফাইজারের ভ্যাকসিনকে অনুমোদন দিতে চাপের মুখে ছিল এফডিএ। শুক্রবার এফডিএ প্রধানকে বলা হয়েছিল, হয় অনুমোদন দিন, নতুবা পদত্যাগ করেন। যদিও তিনি একথা অস্বীকার করেছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে ভ্যাকসিন প্রদান শুরু হবে।

হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস সেক্রেটারি আলেঙ্গ আজার শুক্রবার সকালে সাংবাদিকদের বলেছিলেন, সোম বা মঙ্গলবার থেকে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরুর জন্য কাজ করছে তার অধিদপ্তর।

বুধবার যুক্তরাষ্ট্রের করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। ওই দিন দেশটিতে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)- এর টিকিৎসা বিশেষজ্ঞরা ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য অনুমোদনের সুপারিশ করেছেন। বৃহস্পতিবার ২৩ সদস্যের প্যানেল সদস্যদের বৈঠকের পর এই সুপারিশ করা হয়। 

 

Exit mobile version