সন্ধান২৪.কম : যুক্তরাষ্ট্রে ১৯৮০ সাল থেকে উচ্চ শিক্ষার ব্যয় বেড়েছে ১৬৯ শতাংশ। যেখানে একই সময়ে একজন তরুণ শ্রমিকের বেতন বেড়েছে মাত্র ১৯ শতাংশ। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এ সকল তথ্য। খবর সিএনবিসি নিউজের।
‘যদি এখন না হয়, কখন? যুব নীতির জন্য একটি সমন্বিত পদ্ধতির জরুরি প্রয়োজন,’ শিরোনামে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে গত কয়েক দশকে কলেজ ডিগ্রি অর্জনের জন্য তরুণ শ্রমিকরা কতটা উপার্জন করে এবং তাদের কত অর্থ প্রদান করতে হয় তার ব্যবধান তুলে ধরা হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, ১৯৮০ থেকে ২০১৯ সাল পর্যন্ত মার্কিন আদমশুমারি, শ্রম পরিসংখ্যান ব্যুরো এবং ন্যাশনাল সেন্টার ফর এডুকেশন স্ট্যাটিসটিক্স এর গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী, গত চার দশকে কলেজের খরচ ১৬৯% বৃদ্ধি পেয়েছে – যেখানে ২২ থেকে ২৭ বছর বয়সী শ্রমিকদের উপার্জন মাত্র ১৯% বৃদ্ধি পেয়েছে।


