Saturday, February 14, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন
প্রবাসে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিন : মেয়র আতিক

March 25, 2023
in যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
0
0
0
SHARES
14
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ঃ বিশ্বের সকল প্রান্তে বসবাসরত বাঙালি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা ছড়িয়ে দিন। পৃথিবীর যেখানেই থাকি না কেনো বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে প্রধান অতিথির ভাষণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম একথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, সারা পৃথিবী জুড়ে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধুর মতো এমন অসাধারণ নেতা পাওয়া যাবে না।
১৭ মার্চ জ্যাকসন হাইটসের কথা রেষ্টুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড.সিদ্দিকুর রহমান।
একই দিনে মহানগর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিকের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন দলের উপদেষ্টা ড. মাসুদুল হাসান, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, নুরুল আমিন বাবু প্রমুখ। এই অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড.সিদ্দিকুর রহমান।
দুই অনুষ্ঠানেই আলোচনা সভার শুরুতেই জাতির পিতার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। সভায় উপস্থিত অতিথিবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।
দঅনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম অন্যান্য অতিথিদের নিয়ে কেক কাটা হয়। ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই! তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা’ গান গেয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করেন।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ঃ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এর পর জাতির পিতা ও তাঁর পরিবারের শাহাদাত বরণকারী সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত; রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী,পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ এবং জন্মদিনের কেক কাটা হয়। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি ও চ্যার্জ দ্য অ্যাফেয়ার্স ড. মো: মনোয়ার হোসেন বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতার জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে বলেন, আমাদের সুদীর্ঘ স্বাধীনতা সংগ্রামের প্রতিটি অধ্যায়ের সাথে জড়িয়ে আছে বঙ্গবন্ধুর নাম।
জাতির পিতার জন্মবার্ষিকী পালনের অংশ হিসেবে ১৮ মার্চ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে দিনব্যাপী শিশু-কিশোর আনন্দমেলা অনুষ্ঠিত হয়। শিশু- কিশোর আনন্দমেলায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী শিশু-কিশোরদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ থিমের উপর রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পাঠ এবং বঙ্গবন্ধু চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। (প্রেস রিলিজ)
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ ঃ যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে গত ১৯ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী পালিত হয়। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডঃ নুরুন নবীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং বাংলাদেশ বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডঃ আরেফিন সিদ্দিক এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান,, রাশিয়া বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক তমাল পারভেজ, কানাডা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা অধ্যাপক ডঃ মিজান আর মিয়া। ভার্চুয়াল এই অনুষ্ঠানে বাংলাদেশ, কানাডা, রাশিয়াসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কানাডা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া,ডঃ মিজান আর মিয়া,মুক্তিযোদ্ধা ডঃ মহসিন আলী ও আব্দুস সালাম,আহাদ আহমেদ,কবি মিশুক সেলিম, রাফায়েত চৌধুরী, সফেদা বসু,খালেদ শরফুদ্দিন প্রমূখ। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া।

Related Posts

যুক্তরাষ্ট্র

এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ : আমেরিকায় বাবার সঙ্গে আটক দু’বছরের মেয়ে ডিটেনশন সেন্টারে !

January 28, 2026
5
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কসহ  যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ও শীতকালীন ঝড় !  ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

January 23, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version