সন্ধান২৪.কম ঃ গত বুধবার জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে মহান ৭ মার্চ পালিত হলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা আইরিন পারভিনের সঞ্চালনায় ক্তব্য রাখেন দলের সহ সভাপতি মাহবুবুর রহমান ও শামসুদ্দিন আজাদ, সহ-সাধারণ সমপাদক মাহবুবর রহমান টুকু,সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আবুল হাসিব মামুন,প্রচার সম্পাদক হাজি এনাম,কৃষি বিষয়ক সম্পাদক সোলায়মান আলী, শাহীন আজমল,এমদাদুর রহমান,অহিদুজ্জামান লিটন, হুমায়ুন কবির, শেখ আতিক, আরিফুর রহমান, হুমায়ুন চৌধুরী, রফিকুর রহমান,কবি সালেহা ইসলাম,মাসুদ সিরাজী, মিজানুর রহমান চৌধুরী প্রমূখ।


প্রধান অতিথির ভাষণে ফজিলাতুন নেসা বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের হাত ধরেই আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধুর ভাষণ যেমন সাড়ে ৭ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করেছিল, তেমনি এখনো বাঙালী জাতিকে ঐক্যবদ্ধ হয়ে ৭১’র পরাজিত শক্তির ধ্বংসাত্মক অপচেষ্টাকে পরাজিত করতে হবে ।


