সন্ধান২৪.কমঃ এবার গুয়ান্তানামোয় কারাবন্দীদের করোনা ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র।
জানা যায়, গুয়ান্তানামোয় আটককৃতদের কেউ টিকাদান ছাড়া থাকবে না। আমাদের বাহিনীর সুরক্ষার বিষয়টি পর্যালোচনা করে আমরা এই পরিকল্পনা নিয়েছি, আমরা আমাদের বাহিনীকে নিরাপদ রাখার বাধ্যবাধকতার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

পেন্টাগনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সপ্তাহের শুরুর দিকে এক সংবাদ বিবৃতিতে বলেন, স্বেচ্ছাসেবার ভিত্তিতে তাদের আটককৃত এবং বন্দীদের ভ্যাকসিন সরবরাহ করা হবে। রিপাবলিকান শীর্ষ কংগ্রেসম্যান কেভিন ম্যাকার্থিসহ দলের আইনপ্রণেতাদের সমালোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়।
কিউবার গুয়ান্তানামো বে-তে অবস্থিত মার্কিন নৌ ঘাঁটিতে আল কায়েদার শীর্ষস্থানীয় এবং ৯/১১ হামলার পরিকল্পনাকারী খালিদ শেখসহ “সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে” আটক বন্দীদের রাখা হয়েছে।


