গতকাল, মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স, এ. আই হেলেন লাফেভ এবং ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের অ্যাডমিনিস্ট্রেটর ড্যানিয়েল হোয়াইলে বাংলাদেশ ভার্চুয়াল মার্কেট শোকেসের উদ্বোধনী অধিবেশনে খাদ্য ও বন্ধুত্বের ৫০ বছর উদযাপন করেছে। শোকেসে মার্কিন রপ্তানিকারকদের সঙ্গে বাংলাদেশি আমদানিকারক সাক্ষাৎ হয়েছে।
২০২০ সালে যুক্তরাষ্ট্র থেকে ১ বিলিয়ন ডলারের কৃষি ও খাদ্যদ্রব্য আমদানি করেছে বাংলাদেশ। মার্কিন রপ্তানিকারকরা বাংলাদেশকে জন্য নতুন বাজার হিসেবে দেখছেন। বিশেষ করে বাদাম, বেকারির উপাদান, স্ন্যাকস, ফলের রস এবং মশলা তারা বাংলাদেশে রপ্তানি করতে চাচ্ছে।
মিস লাফেভ বলেন, আমি সন্তুষ্ট যে বাংলাদেশের সম্প্রসারিত খাদ্য খাতে মার্কিন পণ্যের চাহিদা বাড়ছে। ভোক্তারা আমাদের পণ্যের উচ্চ গুণমান এবং আমাদের কোম্পানিগুলির নির্ভরযোগ্যতা বুঝছে।


