সন্ধান২৪.কম : যুক্তরাষ্ট্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনগুলো। অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বরের তাৎপর্য, জাতীয় ঐক্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরা হয়।

৭ নভেম্বর দিবসটি উপলক্ষে সম্মিলিত উদ্যোগে আয়োজিত প্রথম অনুষ্ঠানটি হয় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিট ও ৩৭ এভিনিউতে নবান্ন রেস্টুরেন্টের সামনে। দ্বিতীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ইটজি রেস্টুরেন্টে।
আয়োজকদের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। নতুন প্রজন্মের কাছে দিবসটির তাৎপর্য তুলে ধরা এবং প্রবাসে বাংলাদেশের ইতিহাস ও রাজনৈতিক চেতনার ধারাবাহিকতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লু। আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জসিম ভূঁইয়া, মোস্তফা কামাল পাশা বাবুল, বাছেতুর রহমান বাসেত , গোলাম ফারুক শাহিন, এবাদ চৌধুরী, আতিকুল হক আহাদ, মিজানুর রহমান মিজান, আমানত হোসেন, সারোয়ার খান বাবু, দেওয়ান কাওসার, মাওলানা আবুল কালাম, শেখ হায়দার আলী, আনোয়ার হোসেন, মাকসুদুল হক প্রমুখ।
অনুষ্ঠান আয়োজন করে নিউ ইয়র্ক স্টেট বিএনপি, নিউ ইয়র্ক মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুক্তরাষ্ট্র যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতারা।