রংপুর জেলা এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

ফাইল ছবি

সন্ধান২৪.কম : নিউইর্য়কে গত ২৭ ডিসেম্বর রংপুর জেলা এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 
সংগঠনের সভাপতি মিজানুল হাসান এর সভাপতিত্বে আলোচনার শুরুতেই সংগঠনের সাধারণ সম্পাদক উজ্জ্বল রায়ের বড় ভাই ড. চঞ্চল রায়, সংগঠনের কোষাধ্যক্ষ ওমর ফারুকের পিতা, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসানের পরিবারসহ সকলের সুস্থতা ও রোগ মুক্তি এবং মহামারীতে যারা প্রয়াত হয়েছেন তাদের সকলের আত্মার শান্তি কামনা করে একটি বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় সাধারণ সম্পাদক সংগঠনের চলতি বছরের কার্যক্রমে বর্ণনা তুলে ধরেন। সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের বক্তব্যের উপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।  মুক্ত আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক  মোহর খান।
আলোচনার শুরুতে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক  রহিমুজ্জামান সুমন, সহ সভাপতি আবদুল জলিল, সহ সভাপতি  গোলাম আজম, সহ সভাপতি  রেজাউল ইসলাম, সংগঠনের অন্যতম কার্যকরী সদস্য  মোঃ আবদুর রাকিব ও প্রাক্তন সাধারণ সম্পাদক  শাহ্ মোহাম্মদ ফরিদ, সাংগঠনিক সম্পাদক আবদুল কুদ্দুস কানন, সাংগঠনিক সম্পাদক  মাহবুব হোসেন,  উপদেষ্টা মন্ডলীর মধ্যে বক্তব্য রাখেন  মোঃ মিজানুর রহমান শেলী, আহসান বিল্লা হিরা,  মীর মামুন রশীদ,  তানভীর আবেদ, সাইফুর নাহার,  একেএম শাহরিয়ার বিদ্যুত, এছাড়াও বক্তব্য রাখেন প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাহফুজুর রহমান খান, কার্যকরী সদস্য  কামনা হাসান, সাংস্কৃতিক সম্পাদক মিলন কুমার রায়, মহিলা বিষয়ক সম্পাদিকা  মনছুরা বেগম বিউটি এবং সদস্য গৌতম রায়, সুরুজ শীল ও প্রদীয় রায়, সহ আরও অনেকে।

শেষে সাংস্কৃতিক সম্পাদক মিলন কুমার রায় এর পরিচালনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মোঃ মোহর খান, গৌতম রায়, কামনা হাসান ও মিলন কুমার রায়।

 

Exit mobile version