রং নম্বরে পরিচয়, প্রেম, শেষে ধর্ষণ! গ্রেপ্তার ধর্ষক

সন্ধান২৪.কম : মোবাইলে রং নম্বরে পরিচয়, তারপর প্রেম, প্রতারণা, সব শেষে ধর্ষণ। এভাবেই মোবাইল প্রেমে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ।এলাকাবাসী ধর্ষককে আটক করে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে থানায় সোপর্দ করে। 

প্রেমিকাকে বন্ধুর বাড়িতে নিয়ে রাতভর ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। পরে ওই মহিলাকে  বিয়ে করতে না চাওয়ায় এলাকাবাসী ধর্ষককে আটক করে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে থানায় সোপর্দ করে। এ ঘটনায় মঙ্গলবার থানায় মামলা হয়েছে। বুধবার ধর্ষিতা গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ও ধর্ষককে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে।

জানা যায়, ছয় মাস আগে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। সেই নম্বরে গৃহবধূর পরিচয় হয় রতন মিয়া নামে এক যুবকের সঙ্গে। ব্যক্তিটি ওই গৃহবধূকে বিভিন্নভাবে কথা বলে প্রেমের ফাঁদে ফেলে। একপর্যায়ে স্বামী জেনে ফেলে এবং তাকে তালাক দেয়। এ অবস্থায় গৃহবধূ নানার বাড়িতে গিয়ে আশ্রয় নিলে সেখানে বিয়ের প্রলোভনে আসা-যাওয়া করে রতন মিয়া। 

গৃহবধূ জানায়, রতন মিয়া হচ্ছে ওই গ্রামের আলী নেওয়াজের ছেলে। গতকাল সোমবার রতন বিয়ের কথা বলে পাশের গ্রামে বন্ধু রুবেল মিয়ার বাড়িতে নিয়ে যায়। সেখানে রাতে ধর্ষণ শেষে চলে যেতে চাইলে তাকে (রতন) ঝাপটে ধরে চিৎকার দেন তিনি। পরে এলাকার লোকজন এসে রতন মিয়াকে আটক করে স্থানীয় চেয়ারম্যানের কাছে নিয়ে যায়।

 

Exit mobile version