সন্ধান২৪.কমঃ কুইন্স প্যালেসে গত ২৪ অক্টোবর সোমবার রাতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ সোসাইটির সদ্য সমাপ্ত নির্বাচনে ‘রব-রুহুল’ প্যানেলের নিরঙ্কুশ জয়ে বিজয় উৎসব ও আনন্দ আড্ডা অনুষ্ঠান। এ বিজয় উল্লাসের আয়োজন করে ‘রব-রুহুল’ নির্বাচন পরিচালনা কমিটি।

‘রব-রুহুল’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আজিমুর রহমান বোরহানের সভাপতিত্বে এবং প্যানেল নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল মান্নান ও এম এ বাসিতের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের ট্রাস্টি চেয়ারম্যান এম আজিজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি মেম্বার হাজী মফিজুর রহমান, ওয়াসী চৌধুরী ও আব্দুল হাসিম হাসনু, ‘রব-রুহুল’ প্যানেল থেকে নবনির্বাচিত সভাপতি আব্দুর রব মিয়া, সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান ও ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কোষাধ্যক্ষ নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভুঁইয়া, কমিউনিটি এক্টিভিস্ট শাহ নেওয়াজ, মঈনুল ইসলাম, ফখরুল ইসলাম দেলোয়ার, আবুল কাসেম, রাফেল তালুকদার, আক্কাস আলী, ইউসুফ জসিম, কাজী তোফায়েল ইসলাম, নাদের আইউব সহ কমিউনিটি নের্তৃবৃন্দ। অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নির্বাচিত কর্মকর্তাদের শুভেচ্ছাসহ অভিনন্দন জানান হয়।
সদ্য নির্বাচিত সভাপতি আব্দুর রব মিয়া এ বিজয়ের জন্য কমিউনিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সোসাইটিকে এগিয়ে নেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন, মিডিয়াসহ কমিউনিটির সকলের সহযোগিতার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
নব নির্বাচিত সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান, সহ সভাপতি ফারুক চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আমিনুল চৌধুরী, কোষাধ্যক্ষ নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভুঁইয়া তাদের বক্তব্যে ‘রব-রুহুল’ প্যানেলের বিশাল বিজয়ে ভোটারদের কথা কৃতজ্ঞচিত্তে স্মরন করেন।
পরে সোসাইটির নির্বাচিত জন সংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংগীত পরিবেশন করেন জনপ্রিয় বাউল শিল্পী কালা মিয়া, ডা. শাহনাজ লিপি, সেলিম ইব্রাহীম, রোজি ও প্রদীপ ভট্টাচার্য।
অনুষ্ঠানে ‘রব-রুহুল’ প্যানেলের সমর্থক, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।