রাজধানী ঢাকা থেকে নব্য জেএমবির দুই সদস্য গ্রেফতার

সন্ধান২৪.কমঃ কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা রাজধানী ঢাকারে যাত্রাবাড়ি ও কেরানীগঞ্জ থেকে নব্য জেএমবির দুই সদস্য আব্দুল্লাহ আল মামুন ও উসামা ওরফে নাঈমকে গ্রেফতার করেছেন । 

 পৃথক দুটি অভিযান চালিয়ে  রোববার দুপুরে তাদের গ্রেফতরা করা হয়। বোমা তৈরি ও প্রশিক্ষন এবং পুলিশকে টার্গেট করে নাশকতার পরিকল্পানা করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। 

সেদিন রাতে  গ্রেফতারকৃতদের তথ্য অনুযায়ী  নারায়ণগঞ্জ আড়াইহাজারের নোয়াপাড়া এলাকার মিয়া বাড়ির আস্তানায় অভিযান চালানো হয়। মিয়া বাড়ির পাশে মসজিদ ছিল। মসজিদের পাশে ছোট একটি ঘরে বোমা তৈরি করা হতো। এসময় সিটিটিসি সোয়াদ টিম ও বোম ডিস্পোজাল ইউনিটের সদস্যরা তিনটি বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেন। এছাড়া জঙ্গিদের যোগাযোগে ব্যবহৃত একটি মটোর সাইকেল, দুটি হেলমেট এবং বোমা তৈরি বিপুল পরিমান সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বিকেল পাচঁটা থেকে রাত বারোটা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

সিটিটিসির কর্মকর্তারা জানান, মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি আড়ালে বোমা তৈরির আস্তানা গড়ে তুলেছেন। ওই আস্তানা থেকে তৈরি করা বোমা গত ১৯ মে সিদ্ধিরগঞ্জ একটি পুলিশ বক্সের সামনে পাওয়া যায়। পরে পুলিশের বোমা নিস্ক্রিয়করণ ইউনিট রোবটের মাধ্যমে সেটি নিরাপদে বিস্ফোরণ ঘটায় ।

মানুষের চোখ ফাকি দিয়ে নিরাপদে নব্য জেএমবির কার্যক্রম পরিচালনা করার জন্য মসজিদের ইমামতির পেশাকে তারা বেছে নেন এবং আড়াইহাজারের মিয়া বাড়ি এলাকা নিরিবিলি থাকায় জায়গাটি বেছে নেয় জানান সিটিটিসি ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।

 

Exit mobile version