Monday, April 6, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বাংলাদেশ

রাত পোহালেই বাংলাদেশে ৬০ পৌরসভায় নির্বাচন

January 15, 2021
in বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0
0
SHARES
26
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কমঃ ১৬ জানুয়ারি শনিবার রাত পোহালেই সকাল ৮ টা থেকে শুরু হবে দ্বিতীয় ধাপে সারাদেশের ৬০ টি পৌরসভায় নির্বাচন। নির্বাচনের ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত ।এ ধাপে ৬০টির মধ্যে ২৮টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে বলে জানা গেছে

 বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) মধ্যরাত থেকে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হয়েছে। ইসি সচিবালয়ের যুগ্ম-সচিব এসএম আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, দ্বিতীয় ধাপের জন্য ইসি প্রথমে ৬১টি পৌরসভার তফসিল ঘোষণা করলেও নীলফামারীর সৈয়দপুরের ভোট গ্রহণ স্থগিত করা হয়। অংশগ্রহণকারী একজন মেয়র প্রার্থীর মৃত্যুতে সেখানে ভোট স্থগিত করা হয়েছে।

ফাইল ছবি

অন্যদিকে প্রথম ধাপে তফসিল হওয়া গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভোট এ ধাপের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। ফলে শনিবার দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার ২২ লাখ ৪০ হাজার ২২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৮ হাজার ৪৩১ জন এবং নারী ভোটার ১১ লাখ ৩১ হাজার ৮৩১ জন। এবারের পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা এক হাজার ৮০টি, ভোটকক্ষ ৬ হাজার ৫০৮টি। নির্বাচনে মেয়র প্রার্থীর সংখ্যা ২২১ জন এবং সংরক্ষিত আসনে কাউন্সিলর প্রার্থী ৭৪৫ জন। আর সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৩২০ জন প্রার্থী অংশ নিচ্ছে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য এবং ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্র ছাড়াও নির্বাচনী এলাকাগুলোতে বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া মোবাইল টিম এলাকায় টহল দিচ্ছে এবং মোতায়েন করা হয়েছে স্ট্রাইকিং ফোর্স।

ইসি সূত্র আরও জানিয়েছে, সবগুলো পৌরসভায় পুলিশের একটি স্ট্রাইকিং ফোর্স ও প্রতি তিন ওয়ার্ডে একটি করে মোবাইল ফোর্স মাঠে রয়েছে। এ ছাড়া প্রতি তিন ওয়ার্ডে একটি করে র‍্যাবের টিম টহল দিচ্ছেন। এক লাখের বেশি ভোটার বিশিষ্ট পৌরসভায় চার প্লাটুন বিজিবি, ৫০ হাজার থেকে এক লাখ ভোটার পর্যন্ত তিন প্লাটুন এবং ১০ হাজার থেকে ৫০ হাজার ভোটার বিশিষ্ট পৌরসভায় দুই প্লাটুন এবং ১০ হাজারের কম ভোটারের পৌরসভায় এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

যেসব পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে

দ্বিতীয় ধাপে চট্টগ্রামের সন্দ্বীপ (ব্যালট), সিরাজগঞ্জের কাজীপুর (ইভিএম), বেলকুচি (ব্যালট), উল্লাপাড়া (ব্যালট), সদর (ব্যালট) ও রায়গঞ্জ (ব্যালট), নেত্রকোনার মোহনগঞ্জ (ব্যালট), কুষ্টিয়া সদর (ব্যালট), কুমারখালী (ইভিএম), ভেড়ামারা (ব্যালট) ও মিরপুর (ব্যালট), মৌলভীবাজারের কুলাউড়া (ব্যালট) ও কমলগঞ্জ (ব্যালট), নারায়ণগঞ্জের তারাবো (ইভিএম), শরীয়তপুর সদর (ইভিএম), কুড়িগ্রামের নাগেশ্বরী (ব্যালট), গাইবান্ধার সুন্দরগঞ্জ (ব্যালট) ও সদর (ব্যালট), দিনাজপুর সদর (ব্যালট), বিরামপুর (ব্যালট) ও বীরগঞ্জ (ইভিএম), নওগাঁর নজিপুর (ইভিএম), পাবনার ভাঙ্গুড়া (ব্যালট), ফরিদপুর (ইভিএম), সাথিয়া (ব্যালট), ঈশ্বরদী (ব্যালট) ও সুজানগর (ব্যালট), রাজশাহীর আড়ানী (ইভিএম), ভবানীগঞ্জ (ব্যালট) ও কাকনহাট (ইভিএম)।

এছাড়াও সুনামগঞ্জ সদর (ব্যালট), ছাতক (ব্যালট) ও জগন্নাথপুর (ইভিএম), হবিগঞ্জের মাধবপুর (ব্যালট) ও নবীগঞ্জ (ব্যালট), ফরিদপুরের বোয়ালমারী (ব্যালট), ময়মনসিংহের ফুলবাড়িয়া (ইভিএম) ও মুক্তাগাছা (ব্যালট), মাগুরা সদর (ইভিএম), ঢাকার সাভার (ইভিএম), নাটোরের নলডাঙ্গা (ইভিএম), গুরুদাসপুর (ব্যালট) ও গোপালপুর (ব্যালট), বগুড়ার শেরপুর (ব্যালট), সারিয়াকান্দি (ইভিএম) ও সান্তাহার (ইভিএম), পিরোজপুর সদর (ইভিএম), নেত্রকোনার কেন্দয়া (ইভিএম), মেহেরপুরের গাংনী (ইভিএম), ঝিনাইদহের শৈলকুপা (ইভিএম), পার্বত্য খাগড়াছড়ি সদর (ইভিএম), বান্দরবান জেলার লামা (ব্যালট), টাঙ্গাইলের ধনবাড়ী (ইভিএম), কুমিল্লার চান্দিনা (ইভিএম), ফেনীর দাগনভূঞা (ইভিএম), কিশোরগঞ্জ সদর (ব্যালট) ও কুলিয়ারচর (ইভিএম), নরসিংদীর মনোহরদী (ইভিএম), নোয়াখালীর বসুরহাট (ইভিএম) এবং বাগেরহাটের মোংলা (ইভিএম) পৌরসভায় ভোটগ্রহণ হবে।

দেশের পৌরসভা রয়েছে মোট ৩২৯টি। প্রথম ধাপের তফসিলের ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। এছাড়া তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি এবং চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

Related Posts

বাংলাদেশ

ফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর,রাষ্ট্রপতির সাথে ঈদের শুভেচ্ছা

March 21, 2026
8
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য বাংলাদেশ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

March 21, 2026
11
No Result
View All Result

Recent Posts

  • যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়  কর্মস্থলে বাংলাদেশি নারীকে হাতুড়িপেটা করে হত্যা, অভিযুক্ত গ্রেফতার
  • বিহারে মন্দিরের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু আট মহিলার! আহত বেশ কয়েকজন
  • ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি
  • নিউইয়র্কে ট্রাকচাপায় বাংলাদেশি তরুণীর মৃত্যু, আজ বায়তুল জান্নাহ মসজিদে জানাজা
  • যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর খারাপের খারাপ ’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version