সন্ধান২৪.কম : হিন্দু ধর্ম সুরক্ষা পরিষদ হিন্দু ধর্মের শ্রী রামের জন্মস্থান অযোধ্যা নিয়ে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির মিথ্যা বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে । তা না হলে বড় ধরণের খেসারত দিতে হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেছেন।শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন থেকে সংগঠনের নেতারা এ দাবি জানান।
তার বক্তব্য প্রত্যাহারের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অব্যাহত রয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী ওলি এক বক্তব্যে বলেন, অযোধ্যা নেপালে অবস্থিত, আর রাম ছিলেন নেপালি রাজপুত্র। ওলির দেয়া এমন মন্তব্যের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিরোধিতা শুরু হয়।
হিন্দু ধর্ম সুরক্ষা পরিষদের আহ্বায়ক স্বামী সঙ্গীতানন্দ মহারাজের সভাপতিত্বে ও সদস্য সচিব বিজন কান্তি সানার সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য দেন- সাবেক রাষ্ট্রদূত নিম চন্দ্র ভৌমিক, কন্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, আন্তর্জাতিক আন্তঃধর্মীয় সংগঠন ইউআরআই’র বাংলাদেশ সমন্বয়ক ড. মোহাম্মদ আবদুল হাই, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের (এক অংশ) সাধারণ সম্পাদক ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় ও সিনিয়র সহ-সভাপতি বিমল কৃষ্ণ শীল, অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ নিরদ বরণ মজুমদার, যুগ্ম-সম্পাদক ভবতোষ মুখার্জি সুবীর, দিলীপ দাস, শম্ভনাথ দাস, পার্থ প্রতিম দাস।
বক্তারা বলেন, গত ১৩ জুলাই ভানু জয়ন্তী উপলক্ষে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নিজের বাসভবনে একটি অনুষ্ঠান আয়োজন করেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারত যে অযোধ্যাকে রামের জন্মভূমি হিসেবে উল্লেখ করে, সেই তথ্য সঠিক নয়। তিনি দাবি করেন, নেপালের বীরগঞ্জে থোরিতে আসল অযোধ্যা অবস্থিত।


