রোববার সেক্টর কমান্ডারস ফোরামের পরিচিতি-সমাবেশ

সন্ধান২৪.কমঃ ১১ সেপ্টেম্বর রোববার দুপুরে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস সংলগ্ন গুলশান টেরেসে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের নয়া কমিটির পরিচিতি সমাবেশ হবে ।

৯/১১এর ভিকটিমদের প্রতি যথাযথ শ্রদ্ধাঞ্জলি প্রদর্শনের পাশাপাশি বাংলাদেশের জাতিরজনক এবং শহীদ মুক্তিযোদ্ধাগণের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যদিয়ে সমাবেশ শুরু হবে। উল্লেখ্য, একাত্তরের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারসগণের সমন্বয়ে গঠিত এই ফোরামকে পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ-প্রজন্মের ফোরামে পরিণত করা হয়েছে।
পরিচিতি সমাবেশে একাত্তরের চেতনায় উজ্জীবিতগণকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে থাকতে পারেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম এ মোহিত এবং নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মুনিরুল ইসলাম। উল্লেখ্য, এই সংগঠনের উপদেষ্টামন্ডলীতে রয়েছেন বীর প্রতিক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কন্ঠযোগদ্ধাসহ অনেকে। উল্লেখ্য, ২০২২-২০২৫ মেয়াদের জন্যে কেন্দ্র অনুমোদিত কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি- মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি।

Exit mobile version