সন্ধান২৪.কমঃ মৌলভীবাজারের চা বাগানের জাপানপুঞ্জি থেকে একটি বিরল প্রজাতির বনরুই উদ্ধার করেছে ।
বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ র্যাব ও পুলিশের সহযোগিতার দীর্ঘ ১৫ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের পর কুলাউড়া উপজেলার রবিরবাজারের রাঙ্গিছড়ায় বনরুইটি উদ্ধার করে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে। মঙ্গলবার (১১ মে) মধ্যরাত থেকে অভিযানের পর বুধবার (১২ মে) বিকাল সাড়ে ৫টায় বনরুইটি উদ্ধার করা হয়।
জানা যায়, খাসিয়া মেঘা (ছদ্মনাম) নামের এক ব্যক্তি মোবাইল ফোনে ইনফরমারকে জানায় তার কাছে একটি বনরুই রয়েছে এবং সেটি সে বিক্রি করবে। পরে ইনফরমার বিষয়টি বনবিভাগকে জানায়। সংবাদ পাওয়ার পর বনবিভাগ দ্রুত রেসকিউ টিম নিয়ে ভিন্ন কৌশল অবলম্বন করে মাঠে নেমে পড়ে। ওই টিমকে সহযোগিতা করে স্বেচ্ছাসেবী টিম (সিউ)। তারা প্রথমে কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা এবং কুরমা পুঞ্জিতে খবর নিয়ে ওই ব্যক্তিটির লোকেশন ট্রেস করে জানা যায় তার নাম মেঘা নয় জুয়েল। সে কুলাউড়া উপজেলার রবিরবাজারের রাঙ্গিছড়া চা বাগানের জাপানপুঞ্জির বাসিন্দা।
বনরুইটি উদ্ধারের জন্য টিমের সদস্যরা অভিযানের সময় জানতে পারেন মেঘা নামের কেউ নেই এলাকায়। পরে ওই ব্যক্তিটির লোকেশন ট্রেস করে রেসকিউ টিম বিকাল সাড়ে ৫টায় ঘটনাস্থলে পৌঁছে বনরুইটিকে উদ্ধার করে।


