সন্ধান২৪.কমঃ দেশব্যাপী লকডাউন কার্যকর করতে শ্রমজীবী মানুষের জন্য খাদ্য ও নগদ অর্থসহায়তা প্রদানের দাবিতে স্বাস্থ্যবিধি মেনে গাইবান্ধায় মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, উত্তর গিদারী শাখা।
মঙ্গলবার (৬জুলাই) বেলা ২টায় গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদারী প্রধানের বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছাদেকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, এমদাদুল হক, জাহাঙ্গীর মন্ডল প্রমুখ।
বক্তরা বলেন, লকডাউনের সাত দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত শ্রমজীবী মানুষের জন্য কোন ধরণের সহায়তা প্রদান করার উদ্যোগ সরকারের নাই। এটা অত্যন্ত অমানবিক। সেইসাথে তারা অগ্রাধিকার ভিত্তিতে শ্রমজীবী মানুষের ভ্যাকসিনের আওতায় আনার দাবি জানান এবং গাইবান্ধা জেনালের হাসপাতালে পর্যান্ত অক্সিজেন সরবরাহসহ সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানান।


