সংবাদ ২৪.কম ডেস্ক: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বাংলা। যার ফলে এখনও পর্যন্ত সে দেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫ লাখ ১৬ হাজার ৫০৩টি।
সে দেশের সরকার প্রতিদিন যে বুলেটিন প্রকাশ করে, সেই অনুযায়ী এখনও পর্যন্ত সে দেশে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৬১৯। মৃত্যু হয়েছে ১ হাজার ২০৯ জনের। গত ২৪ ঘণ্টায় যে ৩৮ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ৩২ জন পুরুষ ও ৬ জন মহিলা। তবে, আশার খবর এটাই যে এখনও পর্যন্ত সে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩৪ হাজার ২৭ জন। গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বাংলাদেশে। যার ফলে এখনও পর্যন্ত সে দেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫ লাখ ১৬ হাজার ৫০৩টি।
এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর মনোবল ফেরাতে এদিন বলেন, ‘সরকারের প্রতি আস্থা ও বিশ্বাস রাখুন। বাংলাদেশ করোনাভাইরাসের কাছে হার মানবে না। করোনার মতো একটা অদৃশ্য শক্তির কাছে হার মানতে হবে, এটা হতে পারে না।’
হাইলাইটস
- ১০০ দিনের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছুঁয়ে ফেলল ৯০ হাজারের গণ্ডি।
- খুব শীঘ্রই সংখ্যাটা লাখ ছুঁয়ে ফেলবে বলেই মনে করছেন সে দেশের বিশেষজ্ঞরা।
- এখনও পর্যন্ত সে দেশে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৬১৯।


