Thursday, February 12, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

 লাদাখে আরও এক ডিভিশন সৈন্য মোতায়েন ভারতের

July 4, 2020
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
22
VIEWS
Share on Facebook
 সন্ধান২৪.কম ডেস্ক:  চিনের সঙ্গে সীমান্ত নিয়ে চরম উত্তেজনার মধ্যে শুক্রবার লাদাখে আরও সেনা মোতায়েন করল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখ থেকে ফিরে আসার পরেই সৈন্য সংখ্যা আরও একপ্রস্থ বাড়িয়ে দিল ভারতীয় সেনা।
 প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় লাল ফৌজের সংখ্যা বাড়িয়ে ভারতের উপর চাপ সৃষ্টি করার কৌশল নিয়েছে চিন। ভারতও পাল্লা দিয়ে, সেনা মোতায়েন করে চলেছে। লাদাখে একসঙ্গে এত সেনা মোতায়েন অতীতে কখনও করেনি ভারতীয় সেনা। চিনকে বার্তা পাঠাতে শুক্রবার লাদাখে আরও এক ডিভিশন সেনা মোতায়েন হয়েছে বলে সূত্রের খবর।
সবমিলিয়ে পূর্ব লাদাখে এই মুহূর্তে ভারতের সেনা মোতায়েন বেড়ে দাঁড়াল চার ডিভিশন। মে মাসের আগে মাত্র এক ডিভিশন মোতায়েন ছিল। এক-একটি ডিভিশনে থাকে ১৫ হাজার থেকে ২০ হাজার সৈন্য। অর্থাত্‍,‌ চার ডিভিশন মিলিয়ে ভারতের দিক থেকে প্রায় ৮০ হাজারের কাছাকাছি সেনা মোতায়েন রয়েছে পূর্ব লাদাখে। সূত্রের খবর, নতুন ডিভিশন এসেছে উত্তর প্রদেশ থেকে। শুধু সেনা সমাবেশ নয়, সেইসঙ্গে সমরাস্ত্র, যুদ্ধের সরঞ্জামও বাড়ছে।
শুক্রবার লাদাখে দাঁড়িয়ে সরাসরি চিনকে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান এম এম নারাবনে। লাদাখে ভারতীয় সেনাদের মাঝে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আগ্রাসনের দিন শেষ। এখন প্রগতির যুগ। এগিয়ে যাওয়ার সময়। ইতিহাস সাক্ষী আগ্রাসনকারীরা সবসময় ধ্বংস হয়েছে। যারা আগ্রাসনের নীতিতে চলছে, তারা শান্তির পক্ষে বিপদের কারণ।’ নাম না-করে তিনি এ ভাবেই চিনের বিরুদ্ধে তোপ দাগেন। পাশাপশি ভারতীয় সেনার ভূয়সী প্রশংসাও করেছেন।

সাম্প্রতিক অতীতে একসঙ্গে এত সৈন্য মোতায়েন আগে কখনও করেনি ভারতীয় সেনা। মে মাসের আগে পর্যন্ত লাদাখে এক ডিভিশন (২০ হাজার সৈন্য) সেনা ছিল। ধাপে ধাপে বেড়ে হয়েছে চার ডিভিশন। অর্থাত্‍‌ প্রায় ৮০ হাজার ভারতীয় সেনা চিনকে সবক শেখাতে এখন প্রস্তুত।

Related Posts

আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের

February 6, 2026
7
আন্তর্জাতিক

‘গ্রিনল্যান্ড আমেদেরই’, সুইৎজারল্যান্ডে সদর্পে ঘোষণা ট্রাম্পের

January 21, 2026
7
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version