‘শহীদ আফ্রিদি মিথ্যাবাদী ও চরিত্রহীন’

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক লেগস্পিনার দানিশ কানেরিয়া।

পাকিস্তানের হয়ে আফ্রিদির নেতৃত্বে খেলার নাকি দুর্ব্যবহারের শিকার হতেন তিনি।

কানেরিয়ার এসব মন্তব্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকট্র্যাকার।

বৃহস্পতিবার বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে কানেরিয়া বলেছেন, ‘হ্যাঁ! আমার সঙ্গে এসব (দুর্ব্যবহার) হয়েছে। আমি সবসময় শহীদ আফ্রিদির বাজে আচরণের শিকার হয়েছি। আমরা একই ডিপার্টমেন্টে খেলতাম কিন্তু সে আমাকে বেঞ্চে বসিয়ে রাখতো এবং ওয়ানডে টুর্নামেন্টে খেলতে দিত না।’

কানেরিয়া আরো বলেন, ‘শহীদ আফ্রিদি আমাকে দলে চাইত না। সে মিথ্যাবাদী ছিল। কারণ সে একজন চরিত্রহীন মানুষ। যাই হোক, আমার পূর্ণ মনোযোগ ছিল ক্রিকেটে এবং এসব কূট চাল আমি এড়িয়ে চলতাম।’

আফ্রিদির বিরুদ্ধে কানেরিয়ার আরো অভিযোগ, ‘তিনিই একমাত্র খেলোয়াড় ছিল যে কি না সবাইকে আমার বিরুদ্ধে উসকে দিতো। আমি ভালো পারফর্ম করছিলাম তাই সে আমাকে নিয়ে হিংসা করত। আমি গর্বিত পাকিস্তানের হয়ে খেলতে পারায়। আমি সবসময় কৃতজ্ঞ।’

স্পট ফিক্সিংয়ের অভিযোগে দোষী প্রমাণিত হওয়ায় ২০১৩ সালে কানেরিয়াকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য পিসিবির কাছে অনুরোধ করেছেন কানেরিয়া।

Exit mobile version