শাহনেওয়াজের করা মামলার রায়ে নির্দোষ পার্থ গুপ্ত মানহানী ও ক্ষতিপূরণ মামলা করবেন

পার্থ গুপ্ত (বাঁয়ে) ও শাহনেওয়াজ।

সন্ধান২৪.কমঃ নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট  কি-বোর্ড শিল্পী পার্থ গুপ্তের বিরুদ্ধে জ্যাকসন হাইটসের গোল্ডেন এইজ হোম কেয়ারের সত্বাধিকারী ও জেবিবি’এর সাবেক সভাপতি শাহনেওয়াজের দায়ের করা হত্যা প্রচেষ্ঠা মামলা আদালত খারিজ করে বিবাদী পাথ গুপ্তকে নির্দোষ ঘোষনা করেছে । মামলাটি খারিজ হওয়ায় পার্থ গুপ্ত তার পাওনা পেতে শাহনেওয়াজের বিরুদ্ধে মানহানীর জন্য ক্ষতিপূরণ মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

পার্থ গুপ্তর অ্যাটর্নি ক্যারি লন্ডন সাংবাদিকদের বলেন, “পিস্তলের পাশে বসে থাকা পার্থ গুপ্তকে হাসতে দেখা যায়। এটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে সহজেই অনুমিত হয় যে ফটোশপের কেরামতিতে ফেইসবুকের হাস্যোজ্জল পার্থ গুপ্তের ছবির পাশে পিস্তল বসিয়ে রাখা হয়েছে। ফেইসবুকের ছবি ও শাহনেওয়াজের সরবরাহ করা পিস্তলসহ সেই ছবিটিও প্রদর্শন করা হয় গণমাধ্যমে। এ কারণে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি শাহনেওয়াজের মামলাটি খারিজের আবেদন করেন।”

গত ১২ জানুয়ারি, বুধবার সকাল সাড়ে ৯ টায় কুইন্স কাউন্টি ক্রিমিনাল কোর্টে ভার্চুয়ালি অনুষ্ঠিত প্রথম শুনানিতেই বিজ্ঞ বিচারক মেরি এল বেজারানো মামলাটি খারিজ করে দেন। কুইন্স কাউন্টি ক্রিমিনাল কোর্টের বিজ্ঞ বিচারক মেরি এল বেজারানো (মামলার ডকেট নম্বর-‘সিআর-০২০৫৬০-২১ কিউএন’)।

গত বছর ১০ সেপ্টেম্বর রাত ১টা ২৯ মিনিটে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের জ্যাকসন হাইটসের নর্দার্ন বুলেভার্ড-১১৫ প্রিসিংক্ট পুলিশের কাছে গিয়ে শাহনেওয়াজ অভিযোগ করেন যে, তার ব্য ̈বসার সাবেক অংশীদার পার্থ গুপ্ত তার জীবন নাশের (হত্যার) হুমকি দিয়ে তার ফোনে লিখিত বার্তা পাঠিয়েছেন। এর দুই মাস আগে ২৯ আগস্ট জ্যাকসন হাইটসের ৭৬-৩৭ স্ট্রিটের ওপর বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত একটি পথমেলায় তার গোল্ডেন এজ হোম কেয়ারের সাবেক অংশীদার ও ব্যবসায়িক পার্টনার পার্থ ̧প্তসহ কয়েকজন মিলে সন্ধ্যা ৬টা/সাড়ে ৬টার দিকে তাকে মারধর করেন। এ সময় তার জীবন নাশের উদ্দেশে ̈ তারা বিপদজনক অস্ত্র  প্রদর্শন করেন । তার জীবনের নিরাপত্তার জন্য তিনি (শাহনেওয়াজ) পুলিশের সাহার্য ̈ চান।

শাহনেওয়াজের দায়েরকৃত অভিযোগের সূত্র ধরে গত বছর ৪ অক্টোবর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নর্দার্ন ব্লুভার্ডের ১১৫ প্রিসিংক্টের পুলিশ কর্মকর্তা টেলর স্কালা পার্থকে জিজ্ঞাসাবাদের জন ̈ পুলিশ ষ্টেশনে ডাকেন। পুলিশ কর্মকর্তার ফোন পেয়ে পার্থ গুপ্ত স্বেচ্ছায় পুলিশ প্রেসিংক্টে উপস্থিত হলে জিজ্ঞাসাবাদ শেষে সেই রাতে নর্দার্ন ব্লুভার্ড-১১৫ প্রেসিংক্টে তাকে আটক রাখা হয়। পরদিন ৫ অক্টোবর পার্থকে কুইন্স ক্রিমিনাল কোর্টে উপস্থিত করা হলে বিজ্ঞ বিচারক পার্থ গুপ্তের জামিন আবেদন মঞ্জুর করেন। কুইন্স কাউন্টি ক্রিমিনাল কোর্টের বিজ্ঞ বিচারক মেরি এল বেজারানো উক্ত মামলাটি (সিআর-০২০৫৬০-২১ কিউএন) খারিজ করেন। একই সাথে ব্যবসায়ী ও যন্ত্রশিল্পী পার্থ  প্তকে নির্দোষ বলে উল্লেখ করেন কোর্ট।

পেশায় যন্ত্রশিল্পী পার্থ গুপ্ত জানান, শাহনেওয়াজের হোমকেয়ার ব্যবসার পার্টনার ছিলেন তিনি। কোভিড-১৯ মহামারীর পরিপ্রেক্ষিতে ফেডারেল সরকার হোমকেয়ার ব্যবসাতে পে-চেক প্রটেকশন প্রোগ্রাম (পিপিপি)-এ অর্থ দিয়েছে নামমাত্র সুদে এবং এ অর্থ ফেরতের শর্ত যথাযথভাবে পূরণ করলে কখনোই তা ফেরত দিতে হবে না। শাহনেওয়াজ এ খাতে মোটা ঋণ নিয়েছেন- যার লভ্যাংশ পার্থ গুপ্তরও পাবার কথা।

পার্থ অভিযোগ করেন, “সেই লভ্যাংশ চাইতে গেলেই বিরোধ বাঁধে শাহনেওয়াজের সঙ্গে। বিরোধের পরিপ্রেক্ষিতে এমন ঘটনা সাজানো হয় আমাকে হয়রানি করতে, যাতে আমি আমার ন্যায্য হিস্যা আদায় থেকে বিরত থাকি।”  বর্ণমালা নিউজ ডেস্ক

Exit mobile version