শাহ নেওয়াজের বিরুদ্ধে মানহানির মামলা করবেন সঙ্গীত পরিচালক পার্থ

সন্ধান২৪.কমঃ  নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ, সঙ্গীত পরিচালক পার্থগুপ্ত সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন,গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ তার বিরুদ্ধে যে সব অভিযোগ করেছিলেন আদালত তা খারিজ করে দিয়েছে।

গত ২২ জানুযারী জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে তিনি বলেন,নিউইয়র্কে আমার ১৭ বছরের পরিচ্ছন্ন জীবনে শাহ নেওয়াজ কলংক লাগিয়ে দিয়েছেন, তাই আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করবো।

সংবাদ সম্মেলনে পার্থগুপ্তর সাথে ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের শাহ শহিদুল হক ও কমিউনিটির অ্যাক্টিভিস্ট শাহাব উদ্দিন লিটন। এই দুইজনও পার্থর পক্ষ সমর্থন করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

লিখিত বক্তব্যে পার্থগুপ্ত বলেন, শাহনেওয়াজে দায়ের করা মামলা খারিজ হওয়া প্রমাণ করে তিনি মিথ্যা অভিযোগ করেছিলেন।
কমিউনিটি অ্যাক্টিভিস্ট শাহ নেওয়াজের দুটি হোম কেয়ার,গোল্ডেন এইজ হোম কেয়ার ও বেঙ্গল হোম কেয়ার ইন্ক’র ব্যবসায়িক অংশীদার হিসাবে আমি তাঁর হাতে সব মিলিয়ে ৭৬ হাজার ডলার তুলে দিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে প্রতিশ্রুতি অনুযায়ী কোম্পানীতে তাঁকে পদ না দেওয়া, লভ্যাংশ কম দেওয়া, পিপিপি লোন পাওয়ার পরও শাহনেওয়াজ তাঁর কাছে গোপন করেছে বলে অভিযোগ করেন পার্থ। আর এসব থেকেই গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হতে থাকে।
এরই ধারাবাহিকতায় গত বছরের ১০ সেপ্টেম্বর রাত ১টা ২৯ মিনিটে আমার ব্যবসায়িক অংশীদার শাহ নেওয়াজ আমার বিরুদ্ধে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টেমেন্টের জ্যাকসন হাইটসের নর্দার্ণ বউলভার্ড-১১৫ এলাকার পুলিশের কাছে জীবননাশের হুমকির অভিযোগ দায়ের করেন। এবং আমাকে গ্রেপ্তার করা হয়।

পার্থগুপ্ত বলেন, অভিযোগে শাহনেওয়াজ উল্লেখ করেন করেন আমি নাকি তাঁকে মুঠোফোনে জীবন নাশের হুমকি দিয়ে লিখিত বার্তা দিয়েছি, যা সম্পূর্ন মিথ্যা। পার্থ জানান, শাহ নেওয়াজ আরও অভিযোগ করেন, একই বছরের ২৯ আগস্ট অনুষ্ঠেয় একটি পথমেলায় আমি আমার কয়েকজন সঙ্গীসহ তাঁকে অস্ত্র প্রদর্শন করে ভয় দেখিয়েছি। পরবর্তীতে এসব অভিযোগে দায়েরকৃত মামলায় কোন সত্যতা না পেয়ে নিউইয়র্কের একটি ফৌজদারি আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি খারিজ করে দেন। এতে সত্যের জয় হয়েছে বলে উল্লেখ করেন পার্থগুপ্ত।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে পার্থগুপ্ত তিনি বলেন, আমি আইনজীবীর সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Exit mobile version