সন্ধান২৪.কম: শাহ ফাউন্ডেশন সব সময় মানব কল্যাণে কাজ করে। মানব কল্যাণে এই ফাইন্ডেশনের মত সবাইকে এগিয়ে আসতে হবে। যে কারণে আমি সব সময় শাহ ফাউন্ডেশনের পাশে থাকি, আগামীতেও থাকবো। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ্যাসেম্বলীওসম্যান ক্যাটেলিনা ক্রুজ একথা বলেন।

গত ১৫ আগস্ট জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে শাহ ফাউন্ডেশন । নিউইয়র্ক বøাড সেন্টার,জ্যাকসন হাইটস এলাকাবাসী এবং নবান্ন রেস্টুরেন্টের সহযোগিতায় এই রক্তদান কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে। রক্তদান কর্মসূচিতে প্রায় ৫০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।

নিউইয়র্কে মানবসেবায় ও মানবকল্যাণে প্রতিষ্ঠিত শাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশীদের পাশাপাশি ভিন দেশীরাও এক ব্যাতিক্রমী কর্মসূচিতে অংশ নিয়ে রক্ত দান করেন। দুপুর দেড়টায় এই কর্মসূচির উদ্বোধন করা হয় এবং শেষ হয় সন্ধ্যা ৭টায়। এ্যাসেম্বলীওম্যান ক্যাটেলিনা ক্রুজ এই কর্মসূচির উদ্বোধন করেন। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি মেয়রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপেদেষ্টা ফাহাদ সোলায়মান, শাহ গ্রæপের চেয়ারম্যান শাহ জে চৌধুরী, শাহ গ্রুপের কো ফাউন্ডার ফৌজিয়া জে. চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক, জেবিবিএ’র সভাপতি হারুণ ভুইয়া, জ্যাকসন হাইটস এলাকাবাসীর সভাপতি শাকিল মিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমি, বিশিষ্ট ব্যবসায়ী মইনুজ্জামান চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন কামালী ও সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, শাহ গ্রæপের কো- ফাউন্ডার হোসনেআরা চৌধুরী, সাদিয়া জে চৌধুরী, সালমান জে চৌধুরী, এস এম সোলায়মান পাটোয়ারি, এমডি আজিজুল হক, জেবিবিএ’র সহ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মোহাম্মদ কিবরিয়া, লেখক হুমায়ুন কবীর ঢালি প্রমুখ।


শাহ জে চৌধুরী বলেন, রক্তদান কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বলেন, আমাদের সবার রক্ত দেয়া প্রয়োজন। এই সেবমূলক কাজের জন্য কোন সংগঠনের প্রয়োজন নেই, ইচ্ছা থাকলে নিজ নিজ উদ্যোগেও ভাল কাজ করা যায়।
ফাহাদ সোলায়মান বলেন, শাহ ফাউন্ডেশনের একজন ডিরেক্টর হিসাবে আমি গর্বিত। কারণ এই ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
ফৌজিয়া জে চৌধুরী বলেন, রক্ত দান মানেই জীবন দান। আমাদের সবার এটা করা উচিত এবং মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসা উচিত।


