লক্ষ্য ম্যাচ জয়। সে জন্য টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। কিন্তু শুরুটা সুবিধার হলো না। মাত্র ৬ রানের মাথায় দুই ওপেনারকে হারিয়ে চাপে স্বাগতিকরা।
ইনিংসের দ্বিতীয় বলে দলের স্কোরবোর্ডে রানের খাতা খেলার আগেই ফিরে গেছেন মাহমুদুল হাসান জয়। কাসুন রাজিথার বলে সরাসরি বোল্ড হয়েছেন এই তরুণ ব্যাটার। এর পরের ওভারেই আউট অপর ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশের স্কোর তখন ৬ রান। আসিথা ফার্নান্দোর দুর্দান্ত এক ডেলিভারি তামিমের ব্যাটের কানায় লেগে পয়েন্টে চলে যায়। ক্যাচটি মুহূর্তের মধ্যেই ঝাপ দিয়ে লুফে নেন প্রবীণ জয়াউইকরামা। তামিমও রানের খাতা খুলতে পারেননি।
এই রিপোর্ট লেখার সময় শুরুর চাপ সামাল দেওয়ার চেষ্টা করছেন নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক। শান্ত ৭ ও মুমিনুল ৮ রানে অপরাজিত। বাংলাদেশের স্কোর ২ উইকেট হারিয়ে ১৫ রান।
