সন্ধান২৪.কম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে জ্যাকসন হাইটস আওয়ামী লীগ আলোচনা ও সাংস্কৃতিক সন্ধার আয়োজন করে।

দলের সভাপতি শাহ চিশতির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানভীর কায়সারের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান,সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী,যুগ্ম সম্পাদক নুরুল আমিন বাবু, শিবলী সাদিক,সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হায়দার,স্বেচ্ছাসেবক লীগের নেতা হেলাল মিয়া প্রমূখ।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের সময় যে উন্নয়ন হয়েছে অন্য কোন সরকারের সময় তা হয়নি। এই সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে।ছোট শিশু শেখ রাসেলকে ওই জিয়ার এজেন্ডরা হত্যা করতেও একটু তাদের বুক কাঁপেনি। শেখ রাসেলের জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধা।

আলাচনা শেষে সংগীত পরিবেশন করেন, ক্লোজ আপ তারকা শশী ও মেহনাজ মেহা। সব শেষে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
১৯৬৪ সালের ১৮ অক্টোবর শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তাঁকেও হত্যা করা হয়। সে সময় তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।


