সন্ধান২৪.কম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলে বাংলাদেশে করোনাভাইরাস এবং বন্যা পরিস্থিতি সম্পর্কে খবর নিতে ফোন করলন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দুই নেতার কথোপকথন ১৫ মিনিটি স্থায়ী হয়।
ইমরান খান ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর পরিস্থিতি সম্পর্কে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান। এ সমস্যার শান্তিপূর্ণ সমাধানের গুরুত্বকে জোর দেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বেলা ১টায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুশল বিনিময়ের পর ইমরান খান বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতি ও তা মোকাবেলায় সরকারের নেওয়া উদ্যোগ সম্পর্কে জানতে চান শেখ হাসিনার কাছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় এবং চিকিৎসার ক্ষেত্রে যেসব উদ্যোগ নিয়েছে, তা বিস্তারিত তুলে ধরেন। এরপর ইমরান খান বাংলাদেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে শেখ হাসিনার তাও অবহিত করেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামাবাদ জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করার কথা বলেন ইমরান খান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান সফরের জন্য তার আন্তরিক আমন্ত্রণের পুনরাবৃত্তি করেন ইমরান খান।