সন্ধান২৪.ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ ওরফে চাঁদের বিচার দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসমূহ।
গত ২২ মে সোমবার স্থানীয় সময় সন্ধ্যে ৭ টায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই বিক্ষোভে যুক্তরাষ্ট্র্র আওয়ামী লীগসহ নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ,আওয়ামী লীগ পরিবার,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জ্যাকসন হাইটসের গুরত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামস উদ্দিন আজাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ডা.মাসুদুল হাসান,ড. প্রদীপ রঞ্জন কর, নুরুল আমিন বাবু,মহিউদ্দিন দেওয়ান,হাজী এনাম,শাহনাজ মমতাজ,মোহাম্মদ সিদ্দিক,ফারুক হোসাইন,কাজী আাজিজুল হক খোকন, সাখাওয়াত বিশ্বাস প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরীন পারভীন।

বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বক্তরা বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি বিএনপি ও তাদের দোসরদের নীলনকশা প্রণয়ন ও সেটির কার্যক্রম বাস্তবায়ন করারই একটি ইঙ্গিত।
সমাবেশে বক্তারা বলেন, রাজশাহীতে জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ গত ১৯ মে সরকারের পদত্যাগ ও প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠাবেন বলে ওপেন হুমকি দেন।
এতে যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসছেন। তারই ধারাবাহিকতায় আজ নিউইয়র্কের রাজপথে নেমেছে। বিএনপির আহবায়ক চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আর প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাসহ সব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র থেকেই আমরা দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।


