সন্ধান২৪.কমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের ৭৭তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক আসছেন। তার আগমন উপলক্ষে শীত ঘুম থেকে বেড়িয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জ্যাকসন হাইটসে আসছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক আসছেন ১৮ সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের আড়মোড়া ভাঙ্গতে শুরু করেছেন। সেই সাথে শুরু হয়েছে গ্রুপিং,দলাদলি ও সভা-সমাবেশের প্রস্ততি।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করা হবে কি না তা নিয়ে চলছে বিস্তর জল্পনা-কল্পনা। ইতিমধ্যে বর্তমান সভাপতি ড.সিদ্দিকুর রহমানকে তার পদ থেকে সরাতে নানা রকম পরিকল্পনা আঁটা হচ্ছে। সিদ্দিক বিরোধীরা কেন্দ্রীয় পর্যায়ের আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। সিদ্দিক বিরোধীদের এখন একটাই শ্লোগান ‘নো-মোড় সিদ্দিক’।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি যদি ভেঙ্গে দেন,তবে কে সভাপতি আর কে হবেন সাধারণ সম্পাদক তারও খসড়া কমিটি প্রস্তুত করে রাখছেন অনেকে।
শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে জ্যাকসন হাইটস আওয়ামী নেতা-কর্মীদের উপস্থিতিতে সরগরম হতে শুরু করেছে। সন্ধার পর বিভিন্ন দল-উপদল,গ্রুপ নিয়ে চলছে আলোচনা, মিটিং,সভা-সমাবেশ। অনেকেই ‘মুজিব কোট’ পড়ে জ্যাকসন হাইটস,জ্যামাইকা, ওজনপার্ক, ব্রুকলিন,ব্রঙ্কসে আসা শুরু করেছেন। আবার অনেকেই নতুন ‘মুজিব কোট’ কিনছেন।
বেশ কিছু দিন বাংলাদেশে ছিলেন স¯ী¿ক সিদ্দিকুর রহমান। চলতি সপ্তাহে দুইজনইি বাংলাদেশ থেকে উড়ে এসেছেন যুক্তরাষ্ট্রে।তাকে ঘন ঘন জ্যাকসন হাইটসে দেখা যাচ্ছে।
তা ছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্র্যকরী কমিটির দুই/একজন সদস্য যারা বাংলাদেশে ছিলেন, তারাও ফিরে এসেছেন। তারা প্রত্যাশা করছেন, এবার শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের মেয়াদ উত্তীর্ণ আওয়ামী লীগের কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করবেন। তাই নিউইয়র্কে না থাকলে যদি পদ হাতছাড়া হয়ে যায়,সেই আশঙ্কা নিয়েই বাংলাদেশ থেকে তড়িঘড়ি করে নিউইয়র্কে ফিরে এসেছেন।
একটি সুত্র থেকে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কমিটি পূর্ণগঠন বা বিলুুুুুপ্তিতে হাত দিবেন না। কারণ হিসেবে সুত্র বলছে,শেখ হাসিনা নাকি সিদ্দিকুরের বিকল্প এখনও খুঁজে পাননি । তবে আব্দুস সামাদ আজাদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে মুক্ত করে, নতুন সাধারণ সম্পাদক উপহার দিতে পারেন আওয়ামী লীগ সভানেত্রী।
২৪ সেপ্টেম্বর শনিবার নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সম্বর্ধনা।
১৭ সেপ্টেম্বর শনিবার ঢাকা থেকে রওনা হবেন এবং লন্ডনে যাত্রাবিরতির পর ১৮ সেপ্টেম্বর রোববার তিনি নিউইয়র্কে পৌঁছবেন বলে আশা করা যাচ্ছে।
জাতিসংঘ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ সেপ্টেম্বর শুক্রবার সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। তবে তারিখ ও সময় এখনও চুড়ান্ত হয়নি।


