Tuesday, February 10, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই’র অভিষেক হলো

June 15, 2023
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
71
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ঃ গত শনিবার ১০ জুন নানা আয়োজনে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন আমেরিকা’র নবনির্বাচিত কমিটির অভিষেক ও বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত হলো।

সন্ধ্যায় কুইন্স ব্লুভার্ডের আগ্রা প্যালেসে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বাংলা ও আলেগ্রা হোম কেয়ারের সিইও আবু জাফর মাহমুদ, গেষ্ট অব অনার ছিলেন সাপ্তাহিক আজকালের সম্পাদক ও গোল্ডেন এজ হোম কেয়ারের চেয়ারম্যান শাহ নেওয়াজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কৃষি বিশ্ব বিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ রঞ্জন কর ও নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি ইসরাত জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরবাংলা কৃষিবিশ্ববিদ্যালয় এলামনাই, আমেরিকার সভাপতি মীর ফরিদ উদ্দীন আহমেদ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রভাত বোস ও এলামনাই’র সাধারণ সম্পাদক সেকেন্দার আলী ও মনোয়ারুল ইসলাম। প্রধান নির্বাচন কমিশনার ড. গোলাম সামদানী তরফদার নব নির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি আবু জাফর মাহমুদ বলেছেন, প্রতিটি পেশাদার গ্রুপের মেধাবী মানুষদের জ্ঞান ও চিন্তা বাংলাদেশে কাজে লাগাতে হবে। সে জন্য পেশাদার যত অ্যালামনাই গ্রæপ, তাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে।
তিনি বলেন, যারা পেশাদার তাদের দায়িত্ব অনেক বেশি। আপনাদের মতো কৃষিবিদ দেশের কৃষি গবেষণা ও সম্প্রসারণে অনেক বড় অবদান রাখতে পারেন। এখন বাংলাদেশে কৃষিকাজে অধিকাংশ শিক্ষিত তরুণ যুক্ত হয়েছে। প্রবাস থেকে প্রকৌশলী, ডাক্তারসহ বিভিন্ন পেশাজীবীরা দেশের জন্য বহুমুখি উদ্যোগ নিচ্ছেন। একইভাবে কৃষিবিদদেরকেও দেশের কল্যাণের জন্য বড় উদ্যোগ নিতে হবে।

গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য প্রদানকালে শাহ নেওয়াজ বলেন,কৃষিবিদরা বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তির ভ্যানগার্ড হিসেবে কাজ করছেন। ১৯৭০-৭১ সালে সাড়ে ৭ কোটি মানুষের খাদ্য যোগান দিতে হিমশিম খেতে হতো। এখন ১৭ কোটি মানুষে খাদ্য উৎপাদনের পরও উদ্বৃত্ত থাকছে। এটি সম্ভব হয়েছে কৃষি বিজ্ঞানীদের কারণে। প্রবাসেও বাংলাদেশি কৃষি গ্রাজুয়েটরা সন্মানের সাথে মুলধারার বিভিন্ন পেশায় কাজ করছেন। তাদের জন্য বাংলাদেশি কমিউনিটি গর্বিত।
বিশেষ অতিথির বক্তব্যে ড. প্রদীপ রঞ্জন কর বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ ধরা অব্যাহত রাখতে আওয়ামী লীগের সরকার আবারও ক্ষমতায় আসা দরকার। মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে রক্ষার জন্যই শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকা প্রয়োজন।


অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি শামসুদ্দিন আজাদ,চটগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র সভাপতি মাহমুদ আহমেদ, সাবেক সাধারন সম্পাদক বিষু গোপ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনি ও সম্মিলিত বিশ্ববিদ্যায় এলামনাই আয়োজিত বাংলা নববর্ষ উদযাপন কমিটির আহবায়ক ফেরদৌস খান, ফোবানা কর্মকর্তা বেদারুল ইসলাম বাবলা, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এলামনাই’র সাবেক সভাপতি কিরন কবির, জাহঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এলামনই’র প্রেসিডেন্ট সোমিত মন্ডল, বাংলাদেশ সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ ও কুইন্স কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী, নুরুল আজিম, আহসান হাবিব, এম জিলানী, সভাপতি কাজি সাখাওয়াত হোসেন আযম, ফিরোজ আহমেদ, প্রবীন কৃষিবিদ মকবুল তালকদার, কৃষিবিদ আব্দুর রহমান, সংগীত শিল্পী ও সাপ্তাহিক আজকালের ব্যবস্থাপনা সম্পাদক রানু নেওয়াজ, আবু তালেব চান্দু, শো টাইম মিউজিকের আলমগীর খান আলম, ব্রংকস বাংলাদেশ এসোসিয়েশনের সাধারন সম্পাদক এম এ মামুন, রিয়েলটর মোহাম্মদ সালাহ উদ্দীন সাল, আবুল কাশেম, শেখ আব্দুল হক, দেলোয়ার হোসেন, আলেগ্রা ও বাংলা হোম কেয়ার গ্রুপের মিডিয়া এডভাইজার সৈয়দ এম আলম, নাজমুল হক আঙ্গুর , তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান, তপতী রায়, বিদ্যুৎ রায়, অলোক পাল,মোহাম্মদ মামুন, শায়লা তিথি, মাজাহারুল হক শওকত, ফাতেমা মামুন, আলম হোসেইন, শুভময় বিশ্বাস,সাইফুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে গান গেয়ে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলেন শাহ মাহবুব ও শেফালী সারগাম। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন যুগল কিশোর নাথ।
এলামনাই’র নব নির্বাচিত কর্মকর্তারা হলেন সভাপতি এম এ রশীদ, সিনিয়র সহ-সভাপতি রেজাউল হক চৌধুরী মানিক, সহ-সভাপতি তপতী রায়, সাধারণ সম্পাদক এম এ মামুন, সহ-সাধারণ সম্পাদক যুগল কিশোর নাথ,সাংগঠনিক সম্পাদক আনিসুল হক সোহেল, কোষাধ্যক্ষ আব্দুল আজিম, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক শুভময় বিশ্বাস, কার্যকরি সদস্য মীর ফরিদ উদ্দীন আহমেদ, মনোয়ারুল ইসলাম, প্রভাত বোস,আসাদুজ্জামান কিরন ও সেন্দোর আলী।
নৈশ ভোজের মধ্য দিয়ে অনুুষ্ঠানের সমাপ্তি হয়।

Related Posts

নিউ ইয়র্ক

শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’

January 30, 2026
5
নিউ ইয়র্ক

ভায়োলেশনে একের পর এক বন্ধ হচ্ছে নিউইয়র্কের বাংলাদেশী হোটেল

January 27, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version