সন্ধান২৪.কমঃ চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শ্বাসকষ্টের কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। একথা জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
সোমবার (৩ মে) রাত ৮টার দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, সকালে ম্যাডাম কিছুটা শ্বাসকষ্ট অনুভব করছিলেন।বিকালে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। খালেদা জিয়ার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সেগুলো রিপোর্ট পর্যালোচনার পর বিস্তারিত জানা যাবে। তার অবস্থা এখন একটু ভালো মনে হচ্ছে।
