সন্ধান২৪.কম : প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শ্বাসকষ্ট হচ্ছে । তিনি অনেক ক্লান্ত, অবসাদগ্রস্ত এবং শ্বাসকষ্টে ভুগছেন । ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সিএনএন।
এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা করোনায় আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার প্রতি সমর্থন জানিয়ে শুক্রবার একটি বার্তা পাঠিয়েছেন। ওই বার্তায় তিক্ত রাজনৈতিক লড়াইয়ের বিষয়টি দূরে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন ওবামা। খবর এএফপি’র।
করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ওয়ালটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন ট্রাম্প। সিএনএনকে ট্রাম্পের ওই ঘনিষ্ঠ সূত্র জানায়, ট্রাম্পের অবস্থা গুরুতর।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি জানায় যে ট্রাম্পের শরীরে জ্বর , কাশি রয়েছে। মেলানিয়া ট্রাম্পের চেয়ে ডোনাল্ড ট্রাম্পের করোনা উপসর্গগুলো বেশি গুরুতর বলেও ধারণা করা হচ্ছে।
ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানের শুরুতে ওবামা বলেন, বড় রাজনৈতিক লড়াইয়ের মধ্যে থাকলেও এবং আমরা এটি অনেক গুরুত্বের সাথে গ্রহণ করেছি। আমরা আন্তরিকভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডির মঙ্গল কামনা করছি। তিনি বলেন, ‘মিশেল ও আমি আশা করছি যে ট্রাম্প ও মেলানিয়াসহ সারা দেশের করোনা রোগীরা তাদের প্রয়োজনীয় সেবা পাচ্ছেন। আর এ সেবার কারণে তারা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
