শ্মশানের ছাদ ভেঙে নিহত ২২

শ্মশানের ছাদ ভেঙে নিহত ১৮।

সন্ধান২৪.কম ঃ শ্মশানের ছাদ ভাঙার ঘটনায় নিহতের সংখ্যা ২২ জনে দাঁড়িয়েছে। ভারতের উত্তর প্রদেশের মুরাদনগর শহরে একটি শেষকৃত্যে অংশ নিতে আসা লোকজনের ওপর শ্মশানের ছাদ ভেঙে হতাহতের ঘটনা ঘটেছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃষ্টির কারণে ছাদ ভেঙ্গে এই হতাহতের ঘটনা ঘটেছে। ধ্বংসস্তুপের নিচে আরও অনেক লাশ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

গাজিয়াবাদ পুলিশ সুপার ইরাজ রাজা এনডিটিভিকে জানিয়েছেন, ধ্বংসাবশেষের ভিতরে প্রায় ৩০ জনকে পাওয়া গেছে, যাদের এমএমজি হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাদ ধসের ঘটনায় মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি দুর্ঘটনায় হতাহতদের দুই লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন ।

 

 

Exit mobile version