শ্যালিকার মেয়েকে ধর্ষণের অভিযোগে খালুকে গ্রেপ্তার

প্রতীকী ছবি

সন্ধান২৪.কম : মাগুরায় মারুফ বিল্লাহ নামে এক ব্যক্তিকে শ্যালিকার মেয়েকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে  আটক করেছে পুলিশ। ঘটনার তিন মাস পরে বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর উপজেলা সদরের মধুমতী নদীর শেখ হাসিনা সেতু এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মারুফ বিল্লাহ তিন মাস আগে তার নিজের শ্যালিকার নাবালিকা কন্যাকে অপহরণ করে ধর্ষণের পর গা ঢাকা দেয়। এ বিষয়ে কন্যার পরিবার থেকে ৩ মাস আগে থানায় একটি মামলা করা রয়েছে। আসামির দীর্ঘদিন পলাতক ছিল। 

 

 

Exit mobile version