শ্রীলঙ্কায় সকল ট্রেন চলাচল স্থগিত

শ্রীলঙ্কায় বাতিল করা হয়েছে সকল ট্রেন চলাচল। দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে, তাৎক্ষনিকভাবে ট্রেন বন্ধের নির্দেশ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত দেশের ট্রেন চলাচল বন্ধ থাকবে। ডেইলি মিরর জানিয়েছে, দেশের চলমান কারফিউর কথা বিবেচনায় নিয়েই রেল কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। কারফিউর উঠে গেলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, শ্রীলঙ্কায় গত সোমবার থেকে কারফিউ জারি রয়েছে। প্রথমে সেটি মঙ্গলবার সকালে তুলে নেয়ার কথা থাকলেও দফায় দফায় বেড়ে তা বৃহস্পতিবার সকাল পর্যন্ত নেয়া হয়েছে।

Exit mobile version