সন্ধান২৪.কম : সঞ্জয় দত্ত ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন । তার ক্যানসার এখন তৃতীয় ধাপে আছে। শারীরিক অবস্থা ভালো না থাকায় চিকিৎসার জন্য শিগগিরই আমেরিকা যাবেন তিনি। সঞ্জয় দত্তের এক বন্ধু বলেন, ‘মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন সঞ্জয় দত্ত। তার সন্তানরা এখনো ছোট। তারা দুবাইতে আছে মায়ের সঙ্গে। এই খবর তাদের জন্য কষ্টের হবে।’
তিনি আরো জানিয়েছেন, সঞ্জয়ের ক্যানসার তৃতীয় ধাপে থাকলেও নিরাময়যোগ্য। তবে চিকিৎসা এখনই শুরু করে দিতে হবে। তার এই আক্রান্তের খবরে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।
গত ৮ আগস্ট শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সঞ্জয় দত্তকে। সুস্থ হয়ে গত ১০ আগস্ট বাড়িতে ফিরেছিলেন তিনি। এরপর মঙ্গলবার তিনি চিকিৎসার জন্য কাজে সাময়িক বিরতি নেওয়ার কথা জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়।


