Monday, February 16, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home রাজনীতি

সন্ত্রাসের ষড়যন্ত্র বিএনপি-জামাতের, দেশবাসীকে সতর্ক করলেন হাসিনা

November 7, 2022
in রাজনীতি
Reading Time: 1 min read
0
0
0
SHARES
10
VIEWS
Share on Facebook

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে সন্ত্রাস ছড়ানোর ষড়যন্ত্র করছে বিএনপি ও জামাত গোষ্ঠী। এই বিষয়ে দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, সাধরণ মানুষের উপর কোনও ধরনের হামলা হলে অত্যন্ত কড়া পদক্ষেপ করা হবে।

রবিবার ঢাকায় জাতীয় জাদুঘর মিলনায়তনে শাসকদল আওয়ামি লিগ আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেন শেখ হাসিনা । দেশবাসীকে সতর্ক করে সেখানে তিনি বলেন, “কট্টরপন্থী দল বিএনপি-জামাত যাতে দেশে আর অগ্নিসন্ত্রাস করার সুযোগ না পায়।” ‘অগ্নিসন্ত্রাসের আর্তনাদ: বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও মানবাধিকার লঙ্ঘনের খণ্ডচিত্র’ শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “আমার শুধু একটাই আহবান থাকবে দেশবাসীর কাছে– ওরা রাজনীতি করতে চাইলে সুষ্ঠু রাজনীতি করুক, আমার আপত্তি নেই। কিন্তু আমার এই সাধারণ মানুষের গায়ে কেউ হাত দিলে তাদের রক্ষা নাই। আমি শুধু দেশবাসীকে এটুকুই বলবো বিএনপি-জামাত জোট সরকারের ওই দুঃসময়ের কথা যেন কেউ ভুলে না যায়।

বিএনপি জমানায় অত্যাচারের প্রসঙ্গ তুলে ধরে হাসিনা বলেন, “১৯৭৫ সালের আগস্টে ঘাতকের দল যারা ক্ষমতা দখল করেছিল, তারা এ দেশের মানুষ হত্যার যাত্রা শুরু করে। আমার মনে হয় যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী যে অত্যাচার করেছে, তার পুনরাবৃত্তি করেছে বিএনপি ও জামাত। ৭৫ সালের পর আমাদের সেনাবাহিনীতে ১৯ থেকে ২০টা ক্যু হয়েছে। সেনা অফিসার, বিশেষ করে মুক্তিযোদ্ধা অফিসারদের হত্যা করা হয়েছে। তাদের পরিবার লাশও পায়নি। বিচারও হয়নি। ফাঁসি দিয়ে, গুলি করে অথবা ফায়ারিং স্কোয়াডে দিয়ে হত্যা করা হয়েছে। এই ধারাবাহিকতা দিনের পর দিন চলেছে এ দেশে।”

উল্লেখ্য, ২০১৩ সালে বাংলাদেশ জুড়ে হিংস্র আন্দোলন শুরু করে বিএনপি। বিরোধী দলটির কর্মীদের ছোঁড়া পেট্রল বোমায় অন্তত ৫০০ জন মানুষ আগুনে পুড়ে মৃত্যুর মুখে পড়েন। তিন হাজার বেশি জখম হন। সেই প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “২০১৩ সালেই তারা ৩ হাজার ৬০০ মানুষকে পেট্রোল বোমা মেরে জখম করেছে। ২০১৪ ও ’১৫ তেও করেছে। একইভাবে গাড়ি পুড়িয়ে মানুষের জীবন-জীবিকা শেষ করে দিয়েছিল। এটা কী রকম আন্দোলন। সেটা জানি না। আন্দোলনের নামে বিএনপি মানুষ খুন করা শুরু করেছিল।” সবমিলিয়ে, প্রধানমন্ত্রী বার্তা দেন যে দেশে কোনও ধরনের হিংসার ঘটনা হলে দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে।

Related Posts

রাজনীতি

‘যে কোনো আসনে হারাব’ ইউনুসকে লড়াইয়ে নামার ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন হাসিনা

January 23, 2026
15
নিউ ইয়র্ক

নিউইয়র্কে উপদেষ্টা মাহফুজ আলমকে প্রতিরোধের ডাক,দরজা ভাংচুর একজন গ্রেপ্তার

August 25, 2025
9
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version