সন্ধান২৪.কমঃ কে জিতবেন নন্দীগ্রামের যুদ্ধে ? মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারী ? পাশাপাশি তৃণমূল না বিজেপি, কার হাতে থাকবে রাজ্যের ভার ? সংযুক্ত মোর্চার প্রার্থী মিনাক্ষী মুখোপাধ্যায়ের অবস্থান কোথায় ? রবিবারই মিলবে সব উত্তর।
সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে হলদিয়ার গণনাকেন্দ্রে ভিড় জমাচ্ছেন তৃণমূল এবং বিজেপি দু’পক্ষের নেতা, কর্মী এবং সমর্থকরা।
পশ্চীমবঙ্গের মুখ্যমন্ত্র্রী ও তৃণমূলের প্রধান সেনাপতি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে জোড়াফুল শিবির ছেড়ে বিজেপি-তে যাওয়া শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে এমন টানটান উত্তেজনার কেন্দ্র শেষ পর্যন্ত কার জয় হবে? তা নিয়ে খোদ নন্দীগ্রাম তো বটেই, উত্তেজনায় ফুটছে গোটা রাজ্যও। তৃণমূল বা বিজেপি, নন্দীগ্রামের কোনও শিবিরই এই মুহূর্তে হাতে হাত রেখে নিশ্চিন্তে বসে থাকতে রাজি নয়।

তবে অনেকেই মনে করছেন, দল বদল করা ভালো চোখে দেখছেন না নন্দীগ্রামের ভোটাররা। নন্দীগ্রামের মানুষ মনে করছেন, শুভেন্দু নিজের স্বার্থের জন্যই দল বদল করেছেন। তিনি যে দলে সুযোগ- সুবিধা বেশী পাবেন সেখানেই যাবেন। ভবিষ্যতে আবার যে দল বদল করবেন না, তার নিশ্চয়তা দিতে পারছেন না এলাকার মানুষ। তাই অনেকে শুভেন্দুকে ভোটে গ্রহন করতে পারে নাই।
রাজ্যের বিধানসভা নির্বাচনে অনেকেই ‘গুরুত্ব’ দিচ্ছে না বামেদের। কিন্তু নন্দীগ্রাম কেন্দ্রে দুই মহাশক্তিধরের লড়াইয়ের মাঝে সংযুক্ত মোর্চার প্রার্থী মিনাক্ষী মুখোপাধ্যায়ের অবস্থান কোথায় পৌঁছয় তার সাক্ষী হতে চায় বাম শিবিরও। সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক নিরঞ্জন সিহির প্রতিক্রিয়া, ‘‘নন্দীগ্রামের কর্মীরা আগে থেকেই হলদিয়ায় পৌঁছে গিয়েছেন। যদিও অন্যান্য বিধানসভা কেন্দ্রের কর্মীরা সকালে গণনার শুরু হওয়ার আগে গণনাকেন্দ্রে পৌঁছবেন।’’


