Monday, March 2, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home রাজনীতি

সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দিল মান্না

October 20, 2020
in রাজনীতি
Reading Time: 1 min read
0
0

ফাইল ছবি

0
SHARES
51
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম :’নারায়ণগঞ্জে বক্তব্য দেওয়ার সময় তার ওপর হামলাকারীদের বিরুদ্ধে আগামী সাত দিনের মধ্যে কোনও ব্যবস্থা না নিলে ঢাকা মহানগরের সব জায়গায় অবরোধ করা হবে’ এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না  ।

২০ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ’মাহমুদুর রহমান মান্নার ওপর হামলার প্রতিবাদে’ নাগরিক ঐক্য এই বিক্ষোভের আয়োজন করে।

মান্না বলেন, ‘আমার ওপর যারা হামলা করেছে তাদের ভিডিও আমার কাছে আছে। তৈমূর আলম খন্দকার তাদের নামে জিডি করেছেন। সাত দিনের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা নেবে? নেবে না। গতকাল নাকি পরশু বাম দল পল্টন মোড় অবরোধ করেছিল। সাত দিন, ১৫ দিন পরে ঢাকা মহানগরের সব জায়গায় অবরোধ করবো। এই রকম মনে করবেন না যে এক মাঘে শীত যাবে। এরকম মনে করবেন না যে চুরি করে রক্ষা পাবেন। ১০ বছরে একদিন তো সভা হবে, সেই দিন চলে এসেছে।’

তিনি বলেন, ‘আমাদের রামদার ভয় দেখাবেন না। জেলের ভয় দেখাবেন না। মামলার ভয় দেখাবেন না। পান্তা ভাতের মধ্যে কাঁচা মরিচ দিয়ে যেভাবে খায়, ওইভাবে হামলা-মামলা এত বছর ধরে খেয়ে এসেছি। আমরা যখন ধরবো তখন কিন্তু পালাবার পথ পাবেন না।’

মান্না বলেন, ‘জাফরুল্লাহ চৌধুরী, জোনায়েদ সাকি, নুরুল হক নুর সবাই কথা বলছে। কারোর কণ্ঠ রোধ করতে পারেননি। আর কণ্ঠ রোধ করতেও পারবেন না। আজ আমরা তিন জন, চার জন কথা বলছি। সাতদিন পরে সারা বাংলাদেশের মানুষ একসঙ্গে কথা বলবো। ওই কণ্ঠ এত জোরে শোনা যাবে যে গণভবনের দেয়াল ভেঙে পড়ে যাবে।’

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি,  ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ।

উল্লেখ্য, সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ওপর ছাত্রলীগ ও যুবলীগ হামলা করেছে বলে অভিযোগ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের ৬৮তম জন্মদিন ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে তার বাড়িতে দোয়া ও গরিব মানুষের মধ্যে বস্ত্র বিতরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Related Posts

রাজনীতি

‘যে কোনো আসনে হারাব’ ইউনুসকে লড়াইয়ে নামার ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন হাসিনা

January 23, 2026
15
নিউ ইয়র্ক

নিউইয়র্কে উপদেষ্টা মাহফুজ আলমকে প্রতিরোধের ডাক,দরজা ভাংচুর একজন গ্রেপ্তার

August 25, 2025
9
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version