সাংসদকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ছাত্রলীগ নেতা কারাগারে

সন্ধান২৪.কম : ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার 

ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মানিকগঞ্জ-১ আসনের সাংসদ নাঈমুর রহমান দুর্জয়কে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা মামলায় পুলিশ  হামজা খান নামের জেলা ছাত্রলীগের সহসম্পাদকে গ্রেপ্তার করেছে । আজ শুক্রবার দুপুরে জেলা শহরের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

 

 মামলার তদন্ত কর্মকর্তা ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, ছাত্রলীগের নেতা হামজা খান তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে সাংসদ নাঈমুর রহমান দুর্জয়কে নারী কেলেঙ্কারি ও ভূমিদস্যু আখ্যায়িত করে পোস্ট দেন। এতে গত ১৩ জুন ঘিওর উপজেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক সজীব মীর বাদী হয়ে হামজা খানসহ তিনজনকে আসামি করে তথ্যপ্রযুক্তি আইনে থানায় মামলা করেন। আজ দুপুরে জেলা শহর থেকে হামজা খানকে গ্রেপ্তার করা হয়। এরপর বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বলেন, হামজা খান যে অপরাধ করেছেন, তার দায় দল নেবে না। এ ঘটনায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছিল। তবে তিনি তাঁর জবাব দেননি। বিষয়টি সংগঠনের কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে। এরপর তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version