সাঈদ ফয়সালের মৃত্যুতে নিউইয়র্কে প্রতিবাদ সভা

সন্ধান২৪.কমঃ গত ১৫ জানুয়ারী জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বোষ্টনে পুলিশের গুলিতে কলেজগামী ছাত্রের অকাল মৃত্যুতে গভীর শোক ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

বিকেল ৪ টায় ওয়ার্ল্ড হিউম্যানরাইট্স ডেভলপমেন্টের সভাপতি শাহ শহীদুল হক সাঈদ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন চ্যানেল আই-এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদ, জেবিবিএর সভাপতি গিয়াস আহমেদ, সাপ্তাহিক ঠিকানার বার্তা সম্পাদক শহীদুল ইসলাম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমজয়, কম্যুনিটি লীডার মাসুদ সিরাজী, ইকবাল হোসেন, তরুন প্রজন্মেও আইকন প্রিসিলা, স্কুল ছাত্র ফারহান রহমান প্রমূখ। শোক সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।
শহীদুল হক বলেন,আজকের এই ঐতিহাসিক মার্টিন লুথারকিং ডে স্মরণ করে বলতে চাই,মানবাধিকার লঙ্ঘন ও সকল মানবতার জন্য হুমকি স্বরূপ। এই মৃত্যু মৃত্যু নয়, অনাকাঙ্খিত মার্ডার, আমরা সাঈদ ফয়সালের অকাল মৃত্যুতে দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি
জেবিবিএ এর সভাপতি গিয়াস আহমেদ অনাকাঙ্খিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ কওে বলেন,শোকহত দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে।
প্রিমিয়ামগ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর প্রেসিডেন্ট বাবু খান প্রতিবাদ সভার সাথে একাত্বতা ঘোষণা করেন।

Exit mobile version