সন্ধান২৪. কম : কুচকিতে আঘাত পাওয়ার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছিল মাঝপথেই। চোট না সারায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নাও খেলতে পারেন । তবে এর মধ্যেই জানা গেলো আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে ছুটি চেয়েছেন সাকিব আল হাসান।

তবে সাকিবের পক্ষ থেকে ছুটি চাওয়ার কোনো চিঠি পাননি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। কেবল দুটি টেস্ট খেলতে আগামী ডিসেম্বরের শেষ দিকে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ। জানুয়ারির এক তারিখে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টটি মাঠে গড়াবে ৯ জানুয়ারি থেকে।
এর আগে চলতি বছর মার্চ মাসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফর করে বাংলাদেশ। চোটের কারণে সেই দলে ছিলেন না সাকিব। এরপর মাঠে ফিরেন সোজা আইপিএল দিয়ে। তারই মাঝখানে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দুটি টেস্ট খেলতে গেলেও ছুটি নিয়ে সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন সাকিব।