সন্ধান২৪.কমঃ ২৫ হাজার ৮৮ ভোট পেয়ে সাতক্ষীরায় ধানের শীষের গণজোয়ারে জয়জয়কার হলো মেয়র প্রার্থী ও সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতির। তৃতীয় স্থান পেয়ে হেরে গেল নৌকা। বেসরকারি ফলাফলে মেয়র পদে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তাসকিন আহমেদ চিশতি। তার নিকটতম নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাসিম ফারুক খান মিঠু পেয়েছেন ১৩ হাজার ২২১ ভোট, নৌকার প্রার্থী শেখ নাসেরুল হক ১৩ হাজার ৫০ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন, জগ প্রতীকের প্রার্থী শেখ নরুল হুদা পেয়েছেন ১ হাজার ৮৮৮টি এবং হাত পাখা পেয়েছেন ১৬৭৯টি ভোট। ধানের শীষের প্রার্থী তাসকিন আহমেদ চিশতি বর্তমান মেয়র ছিলেন।
এছাড়া সাধারণ কাউন্সিলর পদে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, ১নং ওয়ার্ডে কায়সুজ্জামান হিমেল, ২নং ওয়ার্ডে সৈয়েদ মাহমুদ পাপা, ৩ নং ওয়ার্ডে আইনুল ইসলাম নান্টা, ৪ নং ওয়ার্ডে কাজী ফিরোজ হাসান, ৫ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন মিলন, ৬ নং ওয়ার্ডে শেখ মারুফ হোসেন শাওন, ৭ নং ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন কালু, ৮ নং ওয়ার্ডে শফিকুল আলম বাবু এবং ৯ নং ওয়ার্ডে শেখ শফিক উদ দৌলা সাগর।
