Tuesday, June 16, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বাংলাদেশ

সারাদেশে নারী ধর্ষণ-নির্যাতন প্রতিরোধে বাম জোটের বিক্ষোভ

October 6, 2020
in বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0
0
SHARES
58
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম : সারাদেশে অব্যাহত নারী ধর্ষণ-নির্যাতন, পাটকল চালুর দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয় ঘেরাও মিছিলে পুলিশী হামলার ও খুলনায় পুলিশী তল্লাশী ও গ্রেপ্তারের প্রতিবাদ করে বাম গণতান্ত্রিক জোট। ৬ অক্টোবর বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই  প্রতিবাদ সমাবেশ এবং শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে রাষ্ট্রীয় পাটকল চালু ও আধুনিকায়ন করার দাবিতে আগামী ১৯ অক্টোবর সারাদেশে রাজপথ অবরোধ কর্মসূচি সফল করা এবং সারাদেশে নারী ধর্ষণ-নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জোটের কেন্দ্রীয় নেতা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ জহির চন্দন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য বহ্নিশিখা জামালী, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা কমরেড মানস নন্দী, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহিদুল ইসলাম সবুজ। সমাবেশ পরিচালনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আকবর খান।

সমাবেশে বক্তারা বলেন, অবৈধ ভাবে রাষ্ট্র ক্ষমতা দখল প্রক্রিয়ায় প্রশাসন কে ব্যবহার, মতপ্রকাশের স্বাধীনতা হরণ এবং বিরোধী মতকে দমন করার ফল হিসাবে আজ সারাদেশে একদিকে অবাধে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট, অন্যদিকে ক্ষমতার দম্ভের প্রকাশ আর অপরাধ করলেও শাস্তি হবেনা এইরূপ প্রশ্রয় থেকে সারাদেশে নারী ধর্ষণ-নির্যাতনের মত অমানবিক ঘটনা মারাত্মক আকার ধারণ করেছে। ক্ষমতাসিন দলের সাধারণ সম্পাদক নিজেই স্বীকার করেছেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতির দায় সরকার এড়াতে পারে না অথচ স্বরাষ্ট্রমন্ত্রী অন্যদেশের তুলনা দিয়ে ধর্ষণ-নির্যাতনক বৈধতা দেয়ার চেষ্টা করছেন। নেতৃবৃন্দ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বহীন মন্তব্যের নিন্দা জানান এবং তার পদত্যাগ দাবি করেন।

নেতৃবৃন্দ রাষ্ট্রীয় পাটকলসমূহ আধুনিকায়ন করে চালু করার দাবিতে আগামী ১৯ অক্টোবর ২০২০ সারাদেশে রাজপথ অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানান। নেতৃবৃন্দ গতকালের প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও মিছিলে পুলিশী হামলা ও খুলনার খালিশপুরে বাসদ কার্যালয়ে পুলিশী তল্লাসী ও গ্রেপ্তার-হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন, গ্রেপ্তার-নির্যাতনের ভয় দেখিয়ে জনগণের আন্দোলনকে দমানো যাবে না।

Related Posts

বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেকের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘বাধা’: ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব 

June 15, 2026
9
বাংলাদেশ

দু’মাসে হামে  মৃত্যু ৪৫১ শিশুর ! ইউনূসের সরকারকে দায়ী করছে চিকিৎসক সংগঠন

May 16, 2026
4
No Result
View All Result

Recent Posts

  • ‘আশা করি মেসি এ বার বিশ্বকাপ জিততে পারবে না!’ বললেন ইংল্যান্ডের ফুটবলার
  • প্রধানমন্ত্রী তারেকের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘বাধা’: ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব 
  • যে জাতি ফুটবলে যত বেশি উন্নত, তারা জাতি হিসাবেও ততটাই সভ্য ও উন্নত!!
  • বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা  শুরু করলো ‘ঠিকানা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’
  • যুক্তরাষ্ট্র আ. লীগের সভাপতি ও সম্পাদকের ‘বিতর্কিত’ কাজে চরম অসন্তোষ, সরব সোসাল মিডিয়া

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version