সাহারা খাতুনের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোক প্রকাশ

নিউইর্য়ক  : বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন  যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত র সাধারণ  সম্পাদক আব্দুস সামাদ আজাদ।  

ফাইল ছবি

 আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা ঢাকা-১৮ আসনে সংসদ সদস্য ছিলেন। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি বার্ধক্যজনিত কারণে ব্যাংককের একটি হাসপাতালেল চিকিৎসাধীন অবস্থায় ৯ জুলাই রাত ১১ টার সময় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৭ বছর। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী  করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পরে তাকে দেওয়া হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব।  

এক বিবৃতিতে বলেন, আওয়ামী লীগ একজন ত্যাগী ও পরীক্ষিত নেতাকে হারালো ৷  সাহারা খাতুনের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান । প্রেস বিজ্ঞপ্তি ।

Exit mobile version