বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকেলে গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
তিনি জানান, ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে সাহেদের এই দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে সাহেদের ব্যবহৃত ব্যক্তিগত গাড়ি ও বিভিন্ন ব্যাংকের ৪৮টি চেক জব্দ করা হয়।


