প্রতিবছর যুক্তরাষ্ট্রে ফ্যামিলি প্রিফারেন্স ক্যাটেগরিতে ২২৬,০০০ মানুষকে ভিসা দেয়া হয়। তবে যারা ইউএস সিটিজেনের স্বামী বা স্ত্রী, ২১ বছরের কম বয়সী এবং অবিবাহিত পুত্র, কন্যা অথবা তাদের বাবা-মা তারা এই কোটার নির্ধারিত সংখ্যার বাইরে। কিন্তু যারা ইউএস সিটিজেনের ভাইবোন তারা উক্ত কোটার অন্তুর্ভূক্ত। যেহেতু এখন উক্ত কোটায় অতিরিক্ত সংখ্যক ভাইবোনের জন্য আবেদন পড়ে গেছে তাই এই সব গ্রীনকার্ডের আবেদনের সময় দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।
যারা ২০০৭ সালে ২২ মার্চের আগে ভাইবোনের জন্য পিটিশন করেছিলেন, তাদের আবেদন এখন প্রসেস করা শুরু হয়েছে। এই খবরটি দিয়েছে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের সিটিজেনশীপ নাউ প্রজেক্টের ডিরেক্টর, বিশিষ্ট ইমিগ্রেশন এটর্নি এ্যালান ওয়ার্নিক। এটর্নি ওয়ার্নিক বলেন, অনেক দেশের জন্য ভাইবোনের পিটিশন প্রসেসিং ১৫ বছর সময় লাগলেও অন্য অনেক দেশের জন্য তা আরো বেশি সময়সাপেক্ষ। তবে তা কোন কোন দেশ তা উল্লেখ করেননি তিনি।


