সন্ধান ২৪.কম:নিউইয়র্ক সিটির সাবওয়েকে নিরাপদ করতে নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন মেয়র এরিক এডামস। একের পর এক অভিযোগের প্রেক্ষিতে সাবওয়ে যাত্রীদের নিরাপত্তা বিধানের লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
মেয়র এরিক এডামস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এখন থেকে সাবওয়ের নিরাপত্তার জন্য হুমকি-এমন কাউকে ছাড় দেওয়া হবে না। তাদেরকে সাবওয়েতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
হোমলেসসহ আইন ভঙ্গের মাধ্যমে যারা সাবওয়েতে অরাজকতার জন্য দায়ী, তাদের ওপর সেখানে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার পাশাপাশি বিচারের মুখোমুখি করা হবে। এখন থেকে সাবওয়েতে ঘুমানো, ড্রাগ সেবন ও বারবিকিউ করতে দেওয়া হবে না।
আইন মেনে টিকিট কেটে নির্ধারিত গন্তব্যে যেতে হবে যাত্রীদের। শুধু অপরাধীদের গ্রেপ্তার করলেই হবে না, পুরো প্রক্রিয়াটাকেই পরিশুদ্ধ করতে হবে। এছাড়া নতুন পরিকল্পনার মাধ্যমে অপরাধীদেরও চিহ্নিত করতে হবে।
