মার্কিন সিনেটের মেজরিটি লিডার সিনেটর চাক শুমারকে এনডোর্স করেছে দক্ষিণ এশীয় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার তথা অ্যাসাল।
নিউইয়র্কের ব্রুকলিনের কেনসিংটন ইভেন্ট হলে গত ১ এপ্রিল আয়োজিত অনুষ্ঠানে এই ডেমোক্র্যাটিক প্রার্থীর প্রতি এনডোর্সমেন্ট ঘোষণা করা হয়। আগামী ২৮ জুন ইউএস সিনেটের এই ডেমোক্র্যাটিক প্রাইমারি অনুষ্ঠিত হবে।
অ্যাসাল-এর ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে এবং ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কংগ্রেসওম্যান ইভেট ডি. ক্লার্ক, সিটি কাউন্সিল মেম্বার শাহানা হানিফ, রিটা জোসেফ এবং ফারাহ এন লুইস।
চাক শুমার তার বক্তব্যে বলেন, অ্যাসাল একটি তৃণমূল সংগঠন। এই সংগঠনের এনডোর্সমেন্ট পেয়ে আমি অত্যন্ত গর্বিত। অ্যাসাল শ্রমিক সহ কমিউনিটির বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছে। আমরা তাদের এই লড়াইয়ের সঙ্গে আছি এবং থাকবো।


