পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, অনুশীলনে ব্যাটিংয়ে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান খুশদিল। তার বৃদ্ধাঙ্গুলে চিড় ধরেছে। চিকিৎসকের পরামর্শে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে খুশদিলকে। এই চোটের কারণ ডার্বি কাউন্টি গ্রাউন্ডে নিজেদের মধ্যে চারদিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারবেন না খুশদিল। এমনকি পরেরটিও মিস করবেন তিনি।
পাকিস্তানের হয়ে খুশদিল ১টি টি-টোয়েন্টি খেলেছেন। ইংল্যান্ডের বিপক্ষে দুই ফরম্যাটের খেলার সুযোগ থাকছে ২৫ বছর বয়সী খুশদিলের। গত মাসের শেষের দিকে ইংল্যান্ড সফরে যায় পাকিস্তান। ওরচেস্টারে কোয়ারেন্টাইন শেষে তারা এখন ডার্বিশায়ারে অনুশীলন করছে। আগামী ৫ আগস্ট থেকে টেস্ট সিরিজ শুরু করবে ইংল্যান্ড-পাকিস্তান। আর আগামী ২৮ আগস্ট থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।


