সিলেটে এবার ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, দুইজনকে গ্রেফতার

সন্ধান২৪.কম : আবার সিলেটে  ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সিলেট নগরীর শামীমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামাল জানিয়েছেন, দিলওয়ার ওই নারীকে অস্ত্রের মুখে ধর্ষণ করেছে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর সিলেটে এমসি কলেজে গণধর্ষণের শিকার হন এক তরুণী। ওই তরুণীকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

পুলিশ জানায়, শামীমাবাদ এলাকার স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করেন ওই নারী। সন্ধ্যায় বাসার দ্বিতীয় তলার ভাড়াটে দিলওয়ার তার দুই সহযোগীকে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর ওই নারীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

এদিকে ধর্ষণের ঘটনার খবর পেয়ে রবিবার সন্ধ্যায় সিলেটের লামাবাজার ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে দিলওয়ার ও তার সহযোগী হারুন মিয়াকে গ্রেফতার করেছে।

এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে সোমবার সকালে সিলেটের কোতোয়ালি থানায় অভিযোগ দাখিল করলে পুলিশ সেটি মামলা হিসেবে রেকর্ড করে। ইত্তেফাক

 

Exit mobile version