৩০ মে সোমবার নিউইয়র্কে সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকার এক জরুরী সভায় ১১ সদস্যের আহŸায়ক কমিটি গঠিন করা হয়েছে। শাহাদত মজুমদারকে আহ্বায়ক, রানা ফেরদৌস চৌধুরী ও মুজিবুর রহমান শাহজাহানকে যুগ্ম আহŸায়ক এবং সামছুর রহমানকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন: মাহবুব রহমান, ঝিলাম চৌধুরী, জুয়েল চৌধুরী, জাবেদ আহমেদ বাবু, হিমেল চৌধুরী এবং নাসিম চৌধুরী।
গত সন্ধ্যায় জ্যামাইকার হালাল ডাইনার রেস্টুরেন্টে এসোসিয়েশনের এক জরুরী সভায় সভাপতিত্ব করে সংগঠনের প্রধান উপদেষ্টা সুফিয়ান খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা হাসান চৌধুরী মাসুম, রানা ফেরদৌস চৌধুরী, আলতাফ চৌধুরী, জুয়েল চৌধুরী, দেবাশীষ দে, ফকু চৌধুরী, শামছুর রহমান, জাহেদ চৌধুরী, মাহবুব রহমান, নাসিম চৌধুরী, জাবেদ আহমেদ বাবু, জুবায়ের চৌধুরী শাহিন, জয় দে, মিনহাজ চৌধুরী, রাজিব খান, হুমায়ুন চৌধুরী প্রমুখ।
সভা সূত্র জানায়, সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী করার জন্য শিগগির পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেবল অন্তবর্তিকালীন কাজ পরিচালনার জন্য ১১ সদস্যের আহŸায়ক কমিটি গঠন হয়।
